বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    কোটালীপাড়ায় বোরো কর্তনে ধীরগতি, দুশ্চিন্তায় কৃষক

    শ্রমিকের অভাব ও টানা বৃষ্টিপাত কারণে সময়মত ধান কাটতে পারছেন না কোটালীপাড়ার…

    মনিরুজ্জামান শেখ জুয়েল, কোটালীপাড়া (গোপালগঞ্জ)
    প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল, চক্রের চার সদস্য আটক

    নরসিংদীতে নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে…

    হাবিব উল্লাহ
    ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় আসামি গ্রেপ্তার

    নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা…

    বাংলা মেইল ডেস্ক
    অবৈধ মার্কেট নির্মাণ ও গরু বিক্রি বিতর্কে এসপি বদলি

    মৌলভীবাজারে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগের মধ্যে পুলিশ সুপার (এসপি) মো. বিল্লাল হোসেনকে…

    তিমির বনিক
    শ্রীমঙ্গলে চা শ্রমিককে মারধর, থানায় অভিযোগ

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনা ও পূর্ব বিরোধের জেরে এক চা শ্রমিক এবং…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    রাজনগর বিএনপি সভাপতিকে শোকজ, নেতৃবৃন্দের অসন্তোষ
    জানুয়ারি ৩১, ২০২৬
    নির্বাচনের জন্য স্থাপিত ক্লোজড সার্কিট ক্যামেরার সরঞ্জামসহ বিদ্যালয়ে চুরি
    ফেব্রুয়ারি ৮, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    বিজেপি কর্মী খুন, উত্তপ্ত নিউটাউন
    মে ৫, ২০২৬
    জাতীয় জাদুঘরে হেফাজতের ১৩ দফা ও আল্লামা শফীর চিঠি প্রদর্শন হবে কাল
    মে ৫, ২০২৬
    ইস্তফা দিচ্ছেন না মমতা, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কী হবে?
    মে ৫, ২০২৬
    স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    মে ৫, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন সুনামগঞ্জের হাওরে বাঁধ অর্ধেকই শেষ, ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

সুনামগঞ্জের হাওরে বাঁধ অর্ধেকই শেষ, ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা

জাহাঙ্গীর আলম ভূঁইয়া - সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৬
শেয়ার
Ad imageAd image

সুনামগঞ্জের হাওরে বোরো ফসলের মাঠের দিকে তাকালে মনে হয় কৃষকের আনন্দের যেন শেষ নেই, পরক্ষণেই তা পাল্টে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় কথা মনে পড়লেই স্বস্তি বদলে ফসল হারানোর ঝুঁকি আর অনিশ্চয়তায় হাওরপাড়ের কৃষকের কপালে ভাজ পড়েছে।

আরও পড়ুন

কুলাউড়ায় সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
বিএনপি’র কাউন্সিলে ভোট প্রয়োগকারী যুবলীগ ও কৃষকলীগ নেতা
যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে ভারতীয় পরিচালকের বিদ্রুপ

নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি সময় শেষ হলেও ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হয়নি। ফলে ৫ হাজার কোটি টাকার ফসল নিয়ে দুশ্চিন্তার শেষ নেই হাওরবাসীর।

হাওরপাড়ের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক ফসলী জমিতে উৎপাদিত ধানই সারা বছরের শেষ সম্ভল কৃষক পরিবারের। কষ্টে ফলানো ফসল রক্ষা করে বাঁধ। প্রতি বছরের মতো এবারও সেই বাঁধের কাজ নিয়ে হতাশা কৃষকদের। কারণ, নির্ধারিত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাঁধের কাজ হয়েছে মাত্র ৫০–৫৫ শতাংশ। নানান অজুহাতে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করতে পারেনি স্থানীয় প্রশাসন ও পাউবো। কিন্তু তারা বাঁধ নির্মাণে অতিরিক্ত বরাদ্দ দিয়েছে। কাজেও হয়েছে ব্যাপক অনিয়ম। বাঁধে কম্পেকশন, কার্পেটিং, ঘাস লাগানোসহ অন্যান্য কাজ শেষ হয়নি। সংশ্লিষ্টদের গাফিলতির কারণে বাঁধ সময়মতো শুরু ও শেষ হয়নি।

বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে। নামে কৃষক থাকলেও এর পেছনে ছিল বাঁধ নির্মাণের একটি শক্তিশালী সিন্ডিকেট। যারা সংশ্লিষ্টদের ম্যানেজ করেই দায়সারা কাজ করছে। বাঁধে ছিল না সাইনবোর্ড, পিআইসির সভাপতি, সদস্য সচিবসহ দায়িত্বশীল লোকজন। বাঁধে দেওয়া হয়েছে মাটি, সেই মাটি বাঁধের কাছ থেকে আবার কখনও ফসলী জমি ও কান্দা (হাওরের মধ্যে উঁচু জমি) কেটে নেয়া হয়েছে। নিয়মনীতি তোয়াক্কা না করে বাঁধে দুরমুজ না করা সহ সকল কাজে অনিয়ম হয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষকে অভিযোগ জানানো হলেও কেনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন কৃষকরা।

জেলার খরচার হাওরপাড়ে কৃষক সফিউল আলম জানিয়েছেন, বাঁধের কাজ শেষ না হওয়ায় ভারত থেকে অসময়ে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে বাঁধ ভেঙে শ্রমে ঘামে ফলানো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন হাওরপাড়ের হাজার হাজার কৃষক ও তাদের পরিবারের সদস্যরা।

আরেক কৃষক হোসেন মিয়া বলেন, “বাঁধ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। ফসল রক্ষা বাঁধগুলো সময়মতো হলে দুশ্চিন্তা মুক্ত থাকতে পারি। কিন্তু প্রতি বছরের মতো বাঁধের কাজ শেষ হয়নি।”

জেলার সচেতন মহল বলছেন, শুরুতেই পিআইসি গঠনে অনিয়ম, অপ্রয়োজনীয় প্রকল্পসহ রয়েছে অতিরিক্ত বরাদ্দ। সেই অনিয়ম ঢাকতে নির্বাচনের দোহাই দিচ্ছে সংশ্লিষ্টরা।

পাউবো সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ১২টি উপজেলায় এবার ১৪৫ কোটি টাকা ব্যয় ধরে ৭১০টি প্রকল্পে ৬০২ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণ হচ্ছে। কাবিটা নীতিমালা অনুযায়ী কাজের শুরু ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি। শেষ দিন পর্যন্ত বাঁধের ৭৮ ভাগ কাজ শেষ হয়েছে। টাকা বরাদ্দ হয়েছে ৪৭ কোটি, কয়েক দিনের মধ্যে আরও ২০ কোটি টাকা পাওয়া যাবে।

জাতীয় নির্বাচনের কারণে কাজে কিছুটা ধীরগতি ছিল। আরও ১৪–১৫ দিন মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে, জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তিনি আরও জানান, বাঁধের কাজের অগ্রগতি ৭৮ শতাংশ। মাটির কাজ প্রায় শেষের দিকে।

পাউবোর কাজে অগ্রগতি ও কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাওর নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন বলেছেন, পাউবোর দেয়া তথ্যের সাথে বাস্তবে বাঁধের কাজের কোনো মিল নেই।

হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় জানিয়েছেন, বাঁধের কাজ নিয়ে আমরা শঙ্কিত, কারণ বাঁধের কাজ সঠিকভাবে হচ্ছে না। অগ্রগতি খুবই হতাশাজনক। নীতিমালা অনুযায়ী ফসল রক্ষা বাঁধের কাজ ২৮ ফেব্রুয়ারি শেষ করার কথা থাকলেও শেষ হয়নি। ফলে আগাম পানি আসলেই বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হবে, ফসল তলিয়ে যাবে। আমরা আইনের আশ্রয় নেব।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, এবারে দুই লাখ ৩০ হাজার ৫০৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদ হবে জেলার ১২টি উপজেলায়। উৎপাদন হবে ১৪ লাখ মেট্রিক টন ধান, যা টাকার অংকে পাঁচ হাজার ২৮ কোটি টাকা।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ নরসিংদী বড় বাজারে মোবাইল কোর্ট: অস্বাস্থ্যকর খাদ্যপণ্য জব্দ, লাখ টাকা জরিমানা
পরের সংবাদ এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

উত্তরবঙ্গে বিয়েবাড়ি যাওয়ার পথে তিস্তায় পড়ল গাড়ি, নিহত ২

সুজন চক্রবর্তী
ঢাকাবাংলাদেশ

রায়পুরায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ১

হাবিব উল্লাহ
জাতীয়বাংলাদেশ

‘বুধবার থেকে পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে’

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d