বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ১৮ টাকা ৮৫ পয়সা

    নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে।

    বাংলা মেইল ডেস্ক
    সুনামগঞ্জে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

    সুনামগঞ্জে ধর্ষণ মামলায় মতিউর রহমান, দিলদার হোসেন ও বিল্লাল হোসেন নামে তিন…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    সুনামগঞ্জে ডুবন্ত টিউবওয়েল থেকে আবারও কাদাপানিমিশ্রিত গ্যাস উদ্‌গীরণ

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ডুবন্ত টিউবওয়েল থেকে আবারও উচ্চচাপে কাদাপানিমিশ্রিত গ্যাস বের হয়েছে।…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    গণমাধ্যমকর্মীদের চাকরি পরিবর্তনে অ্যাটকোর নির্দেশনা পক্ষপাতমূলক

    বাংলাদেশ গ্রীন পার্টি

    বাংলা মেইল ডেস্ক
    ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট

    অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি, সতর্কবার্তা নাসের রহমানের
    জানুয়ারি ১৫, ২০২৬
    আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন
    জানুয়ারি ২১, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    এনসিপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব হলেন সাদিয়া ফারজানা
    মে ১৮, ২০২৬
    ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট
    মে ১৮, ২০২৬
    সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ : কর্মসংস্থান মন্ত্রী
    মে ১৮, ২০২৬
    ১৭ বছর আন্দোলন করেছি, এখন ছেলেরা মিথ্যা মামলায় জেলে: যুবদল নেতা
    মে ১৮, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ১২ শতাধিক পানগাছ কর্তন, খাসিয়াদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

১২ শতাধিক পানগাছ কর্তন, খাসিয়াদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬
খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন। ছবি : বাংলামেইল
শেয়ার
Ad imageAd image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে আদিবাসী এক দম্পতির ১,২০০-এর বেশি পরিপক্ব পানগাছ কেটে ফেলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) কুলাউড়া শহরে অনুষ্ঠিত হয়েছে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই-বোনেরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিট্যান্স ধারাবাহিকভাবে বেড়েছে।
মহানবীর সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় : প্রধান উপদেষ্টা
কুড়িগ্রামে পুলিশ নিয়োগে মেধার ভিত্তিতে চাকরি পেলেন ২৯ জন
মাধবপুরে প্রবাসীর সহায়তায় অসহায় মানিক পেলেন নতুন ঘর

কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন, খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ), বাংলাদেশ আদিবাসী ফোরাম (মৌলভীবাজার জেলা শাখা) এবং বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক শতাধিক আদিবাসী নারী-পুরুষ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, পানগাছ খাসিয়া সম্প্রদায়ের জীবিকার প্রধান অবলম্বন। এসব গাছ কেটে ফেলা মানে একটি পরিবারের অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করে দেওয়া।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, জাসদ কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি নারায়ণ কুর্মী, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হাসান, কুলাউড়া উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মাহবুব করিম মিন্টু এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রিপন বানাই।

এছাড়াও ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং, সাদমান সৌমিক মজুমদার, নারী নেত্রী মনিকা খংলা, ঝিমাই পুঞ্জির মান্রী রানা সুরং, ববিতা দিও, হিরন্ময় সিংহসহ খাসি স্টুডেন্টস ইউনিয়নের প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে আদিবাসী নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত অনন্ত ও সরিস লামারাই দম্পতিকে ক্ষতিপূরণ প্রদান; আদিবাসী পানচাষিদের নিরাপত্তা নিশ্চিত করা; প্রথাগত ভূমি অধিকার রক্ষা; পুঞ্জি এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার; এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দোষীদের গ্রেপ্তার করা না হলে জেলার আদিবাসী সম্প্রদায় আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ গভীর রাতে ইছাছড়া পুঞ্জিতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে আদিবাসী দম্পতি অনন্ত ও সরিস লামারাইয়ের পানের জুমে থাকা ১,২০০-এর বেশি পরিপক্ব পানগাছ কেটে ফেলে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, সংকটে বিশ্ব অর্থনীতি
পরের সংবাদ চিকিৎসা না পেয়ে শ্রমিকের মৃত্যু, কমলগঞ্জে চা বাগান অচল করে বিক্ষোভ
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশ

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প নেই : প্রধান উপদেষ্টা

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার স্বীকৃতি দেওয়ার অর্থ কী?

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশ

এবার ডাকসুতে সবচেয়ে বয়স্ক ভোটার মাহমুদুল হাসান ইউসুফ

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশরাজনীতিসিলেট

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

তিমির বনিক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d