যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দেওয়া হুমকি বাস্তবায়ন করলে পাল্টা ‘চমক’ দেখানোর প্রস্তুতি রয়েছে বলে সতর্ক করেছে তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ তাসনিম বার্তা সংস্থার বরাতে ইরানের একটি সামরিক সূত্র এ হুঁশিয়ারি দিয়েছে।
ওই সূত্রের ভাষ্য, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়, তাহলে তেহরান এমন প্রতিক্রিয়া জানাবে, যা প্রতিপক্ষের জন্য অপ্রত্যাশিত হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর ‘ভারী মূল্য’ চাপিয়ে দিতে ইরান দ্বিধা করবে না বলেও জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করেছে এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র : আলজাজিরা




