বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
    বিষু-বর্ষবরণে মণিপুরি থিয়েটারের দুই দিনের উৎসব

    মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরিদের ঐতিহ্যবাহী 'বিষু' এবং বাঙালির প্রাণের উৎসব 'বাংলা নববর্ষ' উপলক্ষে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, ভাই গুরুতর আহত

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা–এ পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।…

    তিমির বনিক
    ফি দিলেও নিয়োগ নেই, তাজপুর কলেজে ৪৬ প্রার্থীর হতাশা

    সিলেটের ওসমানীনগর উপজেলা সদরে অবস্থিত তাজপুর ডিগ্রি কলেজ–এ বিভিন্ন পদে নিয়োগের জন্য…

    ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সংসদীয় গণতন্ত্রই চায় ইসলামপন্থি ৬ দল
    মে ২৮, ২০২৫
    ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে : ফখরুল
    জুন ১৩, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
    সংসদে কাঁপা কণ্ঠে লুনার প্রশ্ন—ইলিয়াস আলী আজ কোথায়?
    মার্চ ৩১, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন বুখারির শরিফের বিশুদ্ধতা রক্ষায় অবদান যে নারীর
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
ইসলাম

বুখারির শরিফের বিশুদ্ধতা রক্ষায় অবদান যে নারীর

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬
শেয়ার
Ad imageAd image

কারিমা বিনতে আহমদ (রহ.) ছিলেন হাদিস শাস্ত্রের ইতিহাসে এক বিস্ময়কর প্রতিভা। ৩৬৩ হিজরিতে জন্ম নেওয়া এই মহীয়সী নারী ৪৬৩ হিজরি পর্যন্ত দীর্ঘ ১০০ বছর আয়ু পেয়েছিলেন। (ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান নিহায়া, ১২/১০৫, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত: ১৪০৭ হি.)

তাঁর পুরো জীবনটাই ছিল জ্ঞান অর্জনে উৎসর্গ করা। বিশেষ করে ‘সহিহ বুখারি’র বিশুদ্ধতা রক্ষায় তাঁর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

জ্ঞান অন্বেষণে সফর ও মক্কায় বসবাস

তৎকালীন মুহাদ্দিসদের নীতি অনুসরণ করে তিনিও ইলম অর্জনের জন্য দীর্ঘ সফর করেন। তিনি খোরাসান ও বাগদাদ ভ্রমণ করেছেন। (জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ১৮/২৩৩, দারুল হাদিস, কায়রো: ২০০৬ খ্রি.)

বাবার সঙ্গে তিনি খোরাসানের বিখ্যাত শহর মার্ভ থেকে বাইতুল মাকদাসে যান এবং সেখানে সহিহ বুখারির অন্যতম শ্রেষ্ঠ বর্ণনাকারী আবু হাইসাম কুশমিহানির কাছে কিতাবটি শ্রবণ করেন। এরপর তাঁর বাবা তাঁকে নিয়ে মক্কায় চলে আসেন। আমৃত্যু তিনি পবিত্র কাবার পাশেই জ্ঞানচর্চা ও পাঠদানে মগ্ন ছিলেন।

আলেমদের চোখে কারিমা

জীবনী ও ইতিহাসের কিতাবগুলোতে কারিমা বিনতে আহমদের জ্ঞান, মুখস্থশক্তি, নেতৃত্ব এবং দুনিয়াবিমুখতার ভূয়সী প্রশংসা করা হয়েছে। তাঁর জীবনীকারদের মধ্যে এ বিষয়ে কোনো মতভেদ নেই যে তিনি ছিলেন একাধারে মুহাদ্দিসা, মহীয়সী ও গভীর বোধশক্তির অধিকারী।

বর্ণনা সংরক্ষণে তিনি ছিলেন অত্যন্ত নিখুঁত এবং তাঁর হাদিসের সনদ ছিল অনেক উচ্চমানের। ইবনুল আহদাল তাঁকে ‘হাফিজা’ হিসেবে গণ্য করেছেন। বর্ণনাকারীরা যখন তাঁর থেকে হাদিস বর্ণনা করতেন, তখন বলতেন, ‘পুণ্যবতী কারিমা বিনতে আহমদ আল-মারওয়াজিয়া মক্কায় আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ একে (মক্কাকে) রক্ষা করুন।’

আবু বকর বিন মনসুর আস-সামআনি বলেন, ‘আমি আমার বাবা আবু মুজাফফর আস-সামআনিকে কারিমার কথা উল্লেখ করতে শুনেছি। তিনি বলতেন, কোনো মানুষ কি কারিমার মতো আর কাউকে দেখেছে?’ (জাহাবি, সিয়ারু আ’লামিন নুবালা, ১৮/২৩৩, দারুল হাদিস, কায়রো: ২০০৬ খ্রি.)

হাফেজ ইবনে জাওযি ৪৬৩ হিজরির ঘটনাবলিতে তাঁকে ‘আলেম ও সালেহা’ হিসেবে বর্ণনা করেছেন। ইমাম জাহাবি তাঁর আল-সিয়ার গ্রন্থে তাঁকে ‘বিদুষী শাইখা ও উচ্চ সনদের অধিকারিণী’ হিসেবে অভিহিত করেছেন।

আল-সাফাদি তাঁর প্রশংসা করে বলেছেন, ‘মক্কায় অবস্থানকারিণী উম্মুল কিরাম ছিলেন একজন গুণবতী লেখিকা ও আলিমা। তিনি তাঁর পাণ্ডুলিপি অত্যন্ত নিখুঁতভাবে সংরক্ষণ করতেন।’ (সাফাদি, আল-ওয়াফি বিল ওয়াফিয়াত, ২৪/২৫৪, দারু ইহয়ায়িত তুরাস, বৈরুত: ২০০০ খ্রি.)

সুযোগ্য ছাত্রবৃন্দ

তাঁর উচ্চতর সনদ এবং মক্কায় অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা তাঁর কাছে ছুটে আসতেন। তাঁর বিখ্যাত ছাত্রদের মধ্যে রয়েছেন: ১. খতিব বাগদাদির মতো হাদিস শাস্ত্রের প্রবাদপুরুষ। ২. আবু মুজাফফর আস-সামআনি: বিখ্যাত ফকিহ ও মুহাদ্দিস। ৩. আল-হুমাইদি: ‘আল-জামউ বাইনাস সহিহাইন’-এর লেখক। ৪. আবু তালেব আল-যাইনাবি: হানিফি মাজহাবের তৎকালীন প্রধান ব্যক্তিত্ব।

ইমাম জাহাবি উল্লেখ করেছেন, মরক্কো ও আন্দালুসিয়া থেকেও অসংখ্য মানুষ তাঁর কাছে হাদিসের পাঠ নিয়েছিলেন। (জাহাবি, তারিখুল ইসলাম, ১০/২২৩, দারুল কিতাবিল আরাবি, বৈরুত: ১৯৯৩ খ্রি.)

সহিহ বুখারির ‘কারিমা সংস্করণ’

সহিহ বুখারির ইতিহাসে তাঁর নাম অবিচ্ছেদ্য। মুহাদ্দিসদের কাছে তাঁর কপিটি নুসখায়ে কারিমা বা কারিমা সংস্করণ নামে পরিচিত। ইবনে হাজার আসকালানি (রহ.) তাঁর বিশ্ববিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল বারি গ্রন্থে এই সংস্করণের ওপর গভীরভাবে নির্ভর করেছেন।

খতিব বাগদাদি যখন ৪৪৫ হিজরিতে হজ করতে আসেন, তখন তিনি কারিমার কাছে পূর্ণ সহিহ বুখারি পাঠ করেন। আবু মাহদি আল-সালাবি বর্ণনা করেন, খতিব বাগদাদি মক্কায় মাত্র পাঁচ দিনে কারিমার কাছে পুরো বুখারি শরিফ পড়ে শেষ করেছিলেন। (ইবনে হাজার আসকালানি, আল-মুজামুল মুফাহরাস, পৃ. ৩৬, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত: ১৯৯৮ খ্রি.)

পাঠদান পদ্ধতি কারিমা (রহ.) ছিলেন অত্যন্ত সতর্ক শিক্ষক। তাঁর ছাত্র আবু আল-গানাইম আন-নারসি বর্ণনা করেন, ‘তিনি যখন আমাকে তাঁর বুখারির পাণ্ডুলিপি বের করে দিলেন, আমি তা থেকে সাতটি পৃষ্ঠা লিখলাম। আমি চেয়েছিলাম একা একা মিলিয়ে নিতে। কিন্তু তিনি বললেন—না, যতক্ষণ না আমার সাথে মিলিয়ে দেখবে (ততক্ষণ হবে না)।’ (জাহাবি, তারিখুল ইসলাম, ১০/২২৩, দারুল কিতাবিল আরাবি, বৈরুত: ১৯৯৩ খ্রি.)

কারিমা মারওয়াজিয়া (রহ.) ছিলেন নারী শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর একাগ্রতা ও আমানতদারির কারণে কয়েক শ বছর ধরে বিশ্বের শ্রেষ্ঠ আলেমগণ সহিহ বুখারির বিশুদ্ধ পাঠ লাভ করেছেন। মক্কা শরিফে তিনিই প্রথম নারী হিসেবে সহিহ বুখারির দরস দিয়েছিলেন, যা জ্ঞানের দুনিয়ায় চিরস্মরণীয় থাকবে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ প্রতিদিন ১৫ মিনিট ‘বিরক্ত’ থাকলে বদলাতে পারে জীবন
পরের সংবাদ কুড়িগ্রামে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশরাজনীতিসিলেট

বড়লেখায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

তিমির বনিক
জাতীয়বাংলাদেশরাজনীতি

রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জনে তালা, মন্ত্রিসভাতেই থাকছেন ফখরুল

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশসিলেট

কুলাউড়ায় র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক
আন্তর্জাতিক

এক মাসে মধ্যপ্রাচ্যের ৬ দেশে হামলা ইসরায়েলের

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d