যুক্তরাজ্যের বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশ সরকারের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথের সঙ্গে বাংলামেইল পত্রিকার সম্পাদক সৈয়দ নাসির আহমদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
বুধবার সহকারী হাইকমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয়, কমিউনিটির উন্নয়ন এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলামেইলের মিডল্যান্ড প্রতিনিধি সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ রায়হান এবং আইনজীবী নজরুল ইসলাম।
সাক্ষাৎ শেষে বাংলামেইল সম্পাদক সহকারী হাইকমিশনারকে পত্রিকার ঈদসংখ্যা উপহার দেন। এ সময় সুজন দেবনাথ ঈদসংখ্যার প্রশংসা করে বলেন, ‘বাংলা মেইলের ঈদসংখ্যা অত্যন্ত নিপুণ একটি কাজ। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করি।’
সাক্ষাৎ শেষে উভয়ই প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কল্যাণে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।




