বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    কুলাউড়া সীমান্তে ১০ বাংলাদেশিকে ঠেলে পাঠালো ভারত

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারত থেকে পুশব্যাক (ঠেলে পাঠানো) করা…

    জায়েদ আহমেদ | মৌলভীবাজার প্রতিনিধি
    বাকৃবিতে বাঁধনের নবীনবরণ ও রক্তদাতাদের সংবর্ধনা

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের শহীদ নাজমুল আহসান হল…

    মুহাম্মদ সোহান
    জাউয়া বাজারে জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

    এমপিসহ আহত অর্ধশতাধিক

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।…

    বাংলা মেইল ডেস্ক
    সুনামগঞ্জে বিষপ্রয়োগে ১৫০০ মোরগ মেরে ফেলার অভিযোগ
    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    রোগী সেজে হাসপাতাল পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী
    মার্চ ৪, ২০২৬
    রাত পোহালেই আসছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত সিলেট
    মে ১, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    ‘রঙধনু পরিষদে’ ঝুলে গেল সিটি কাউন্সিল
    মে ৮, ২০২৬
    পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কিয়ার স্টারমার
    মে ৮, ২০২৬
    লেবার পার্টির জন্য উদ্বেগ, এগিয়ে রিফর্ম ইউকে
    মে ৮, ২০২৬
    কারামুক্ত হলেন ৭ মার্চের ভাষণ বাজানো ইমি
    মে ৭, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে অবাধ টিলা কাটা, হুমকিতে পরিবেশ
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

কমলগঞ্জ-শ্রীমঙ্গলে অবাধ টিলা কাটা, হুমকিতে পরিবেশ

তিমির বনিক - মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: মে ৭, ২০২৬
শেয়ার
Ad imageAd image

মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা প্রাকৃতিক সৌন্দর্য ও চা–বাগানের জন্য দেশজুড়ে পরিচিত। পাহাড়ি টিলা, ছড়া ও সবুজ প্রকৃতির কারণে এলাকাগুলো পর্যটকদের কাছেও আকর্ষণীয়। তবে সম্প্রতি অবাধে টিলা কাটা, পাহাড়ি ছড়া থেকে সিলিকা বালু উত্তোলন এবং ব্রিজের নিচ থেকে পলিমাটি সরানোর ঘটনায় প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। পাশাপাশি টিলা কেটে অবৈধভাবে রিসোর্ট ও কটেজ নির্মাণের অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মাঝে মধ্যে অভিযান চালালেও কার্যকর পদক্ষেপের অভাবে এসব কর্মকাণ্ড থামছে না।

আরও পড়ুন

মালদহে ট্রেন থেকে গ্রেপ্তার ৩ বাংলাদেশি নারী
সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ংকর ‘মৃত্যুফাঁদ’
উইমেন ফর উইমেন রাইটসের মা দিবস পালন

খোঁজ নিয়ে জানা গেছে, কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ছয়ঘড়ি এলাকায় প্রকাশ্যে ভেকু মেশিন দিয়ে প্রাকৃতিক টিলা কেটে লাল মাটি সরানো হচ্ছে। স্থানীয় প্রভাবশালীরা টিলার বড় অংশ সমতলে পরিণত করছেন বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে আলীনগর ইউনিয়নের সুনছড়া চা–বাগানসংলগ্ন টিলাভূমি ও পাহাড়ি ছড়া দীর্ঘদিন ধরে সিলিকা বালু উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একটি চক্র টিলাভূমি ও পাহাড়ি ছড়ার বাঁধ কেটে ট্রাক, পিকআপ ও ট্রলিযোগে প্রতিদিন বালু পরিবহন করছে। মাঝে মধ্যে সচেতন নাগরিকেরা বালুবাহী যান আটক করলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

শমশেরনগরের সমাজকর্মী এনামুল হক শামীমসহ স্থানীয় বাসিন্দারা জানান, গত ২৩ এপ্রিল রাতে সুনছড়া এলাকা থেকে অবৈধভাবে বালুবাহী একটি ট্রাক আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে রাখা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলেও পরে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় ধলাই নদীর ওপর স্টিল ব্রিজের নিচ থেকেও অবাধে পলিমাটি কেটে ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘদিন ধরে এভাবে মাটি কাটতে থাকায় ব্রিজটি ঝুঁকির মুখে পড়েছে এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

একইভাবে শ্রীমঙ্গল উপজেলার ডলুবাড়ি ও রাধানগর এলাকাতেও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই টিলা ও পাহাড় কেটে রিসোর্ট ও কটেজ নির্মাণের অভিযোগ উঠেছে। এতে প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

কলেজশিক্ষক জমশেদ আলী, পেশাজীবী সোলেমান মিয়া ও চা–শ্রমিক নেতা সীতারাম বীনসহ স্থানীয় সচেতন ব্যক্তিরা বলেন, প্রশাসনের অবহেলার কারণে উপজেলার অনেক প্রাকৃতিক দর্শনীয় স্থান ধ্বংস হয়ে যাচ্ছে। এতে পরিবেশের পাশাপাশি সড়ক, কৃষিজমি, ব্রিজ ও কালভার্টও হুমকির মুখে পড়ছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ইসলামপুরে টিলা কাটা এবং বিষ্ণুপুরে ব্রিজের নিচ থেকে মাটি উত্তোলনের বিষয়গুলো তাঁর জানা আছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মাহিদুল ইসলাম আগেও অভিযান ও আইনি ব্যবস্থার আশ্বাস দিলেও স্থানীয়দের অভিযোগ, এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়দের মতে, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও পরিবেশ রক্ষায় সচেতন ভূমিকা রাখতে হবে।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা
পরের সংবাদ কমলগঞ্জে ডিবির অভিযানে মাদকদ্রব্যসহ কারবারি গ্রেপ্তার
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশরংপুর

রংপুরে মদ পানে ৭ জনের মৃত্যু, কারবারিদের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

মণিপুরে রকেট হামলায় ২ শিশু নিহত, জেলাজুড়ে কারফিউ

সুজন চক্রবর্তী
রাজনীতিসিলেট

মৌলভীবাজারে তিন আসনে দলের টানাপোড়েন, ধানের শীষ বিপদে

তিমির বনিক
জাতীয়বাংলাদেশরাজনীতি

রিজার্ভে ২৯ বিলিয়ন মার্কিন ডলার রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d