বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

    ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর ও প্রাণহানির ঘটনার প্রতিবাদে…

    হবিগঞ্জ প্রতিনিধি
    ইবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক মতিনুর রহমান

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক…

    সাকিব মাহমুদ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
    হামে আক্রান্ত হয়ে লাখাইয়ের শিশুর মৃত্যু

    হাম ও রুবেলার প্রাদুর্ভাবের মধ্যে হবিগঞ্জের লাখাই উপজেলার এক শিশুর মৃত্যু হয়েছে।…

    লাখাই প্রতিনিধি
    সুনামগঞ্জে স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষক পাননি এমপি, ১২ শিক্ষককে শোকজ

    সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আকস্মিকভাবে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনটি বিদ্যালয়ে…

    সুনামগঞ্জ প্রতিনিধি
    স্ট্রোকে ইবি শিক্ষার্থীর মৃত্যু; ক্যাম্পাসে শোকের ছায়া

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ মোল্লা স্ট্রোকজনিত…

    সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    জনগণ তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছে : মির্জা ফখরুল
    আগস্ট ৩, ২০২৫
    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ
    আগস্ট ১৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    স্টারমার সরে গেলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে যারা এগিয়ে
    মে ১৪, ২০২৬
    ইলিয়াস-জামানসহ ৩৮ জন নেতাকর্মীর খালাস
    মে ১৩, ২০২৬
    অবৈধভাবে হলে থাকছেন ইবি শিবির নেতা
    মে ১২, ২০২৬
    লেবার সরকারের নেতৃত্ব নিয়ে হতাশা প্রকাশ করে মন্ত্রিত্ব ছাড়লেন জেস ফিলিপস
    মে ১২, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ইরাকের মরুভূমিতে ইসরাইলের গোপন ঘাঁটির দাবি
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

ইরাকের মরুভূমিতে ইসরাইলের গোপন ঘাঁটির দাবি

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত
শেয়ার
Ad imageAd image

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সুবিধার্থে ইরাকের মরুভূমিতে ইসরাইল একটি গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

গাজা থেকে আনা গুরুতর অসুস্থ শিশুদের সঙ্গে দেখা করলেন প্রিন্স অব ওয়েলস
বার্মিংহামের সাবেক সহকারী হাই কমিশনার ফয়সাল আহমেদ গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত
বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন, রিজভী ও আরিফসহ অনেক নেতা

প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, ঘাঁটিটি ইসরাইলি বিমান বাহিনীর লজিস্টিক সহায়তা ও বিশেষ বাহিনীর কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হচ্ছিল। ইরান-ইসরাইল সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের সম্মতিতে এটি স্থাপন করা হয় বলেও দাবি করা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলা চালিয়ে ফেরার পথে ইসরাইলি যুদ্ধবিমানগুলোকে সহায়তা দেওয়া এবং কোনো বিমান বিধ্বস্ত হলে দ্রুত উদ্ধার অভিযান চালানোর জন্য ঘাঁটিটি প্রস্তুত রাখা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন গোপন থাকা এই স্থাপনাটি গত মার্চে আলোচনায় আসে। ইরাকি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, স্থানীয় এক মেষপালক ওই এলাকায় হেলিকপ্টারসহ অস্বাভাবিক সামরিক তৎপরতা দেখতে পান।

এর পর ইরাকি সেনাবাহিনী ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবেদনে দাবি করা হয়, ঘাঁটির অবস্থান গোপন রাখতে ইসরাইলি বাহিনী ইরাকি সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়।

পরে মার্চের শেষ দিকে ইরাক সরকার জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। সেখানে বিদেশি বাহিনীর বিমান হামলার কথা উল্লেখ করা হলেও শুরুতে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়। তবে ওয়াল স্ট্রিট জার্নালের সূত্র দাবি করেছে, ওই হামলায় মার্কিন বাহিনীর সম্পৃক্ততা ছিল না।

রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে প্রতিবেদনের তথ্য যাচাই করতে পারেনি। এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকেরা মনে করছেন, ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইসরাইলের এমন গোপন সামরিক তৎপরতার অভিযোগ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।

সূত্র : Al Arabiya

 

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ বারবার সীমান্ত রক্তাক্ত করলে ভালো সম্পর্ক হতে পারে না : রুহুল কবির রিজভী
পরের সংবাদ পাকিস্তানে চেকপোস্টে ভয়াবহ গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৫
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিক

বিমান টিকিটের অস্বাভাবিক দাম বাড়ালে এজেন্সির নিবন্ধন বাতিল

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশরাজনীতিসিলেট

চা বাগানের লাখো শ্রমিক এখনো জানেন না গণভোট কী!

তিমির বনিক
বাংলাদেশসিলেট

আকস্মিক বন্যায় মৌলভীবাজারে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

তিমির বনিক
আন্তর্জাতিকজাতীয়বাংলাদেশ

ভারতে মুসলিম-খ্রিস্টানদের নির্যাতনের ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d