বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মনোহরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে অনিয়মের অভিযোগ

    নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ১০ নম্বর জীবকায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি…

    হাবিব উল্লাহ
    ১৫ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, মাঝখানে দাঁড়িয়ে ৮ পিলার

    মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাবাজপুর গ্রামে প্রায় ১৫ বছর ধরে অসমাপ্ত…

    তিমির বনিক
    হাওরে ধান নেই, মাথায় ঋণের বোঝা কৃষকের

    কড়া রোদের সুযোগে শনিবারও সিলেট অঞ্চলের অনেক কৃষক ভেজা ধান ও পচা…

    নিজস্ব প্রতিবেদক
    তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুল

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    যাদুকাটায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, ড্রেজার মালিককে কারাদণ্ড

    সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্স অভিযানে হামলার ঘটনা…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    এপ্রিল ১৫, ২০২৫
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    মে ২৪, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    বৃটেনের প্রধানমন্ত্রীকে সরে দাঁড়ানোর আহ্বান ৩০ লেবার এমপির
    মে ৯, ২০২৬
    ‘রঙধনু পরিষদে’ ঝুলে গেল সিটি কাউন্সিল
    মে ৮, ২০২৬
    পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কিয়ার স্টারমার
    মে ৮, ২০২৬
    লেবার পার্টির জন্য উদ্বেগ, এগিয়ে রিফর্ম ইউকে
    মে ৮, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন হাওরে ধান নেই, মাথায় ঋণের বোঝা কৃষকের
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

হাওরে ধান নেই, মাথায় ঋণের বোঝা কৃষকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মে ১০, ২০২৬
শেয়ার
Ad imageAd image

কড়া রোদের সুযোগে শনিবারও সিলেট অঞ্চলের অনেক কৃষক ভেজা ধান ও পচা খড় শুকানোর চেষ্টা করেছেন। কোথাও কোথাও সেই দৃশ্য কিছুটা স্বস্তির মনে হলেও বাস্তবতা এখনো ভয়াবহ। বহু কৃষকের স্তূপ করে রাখা ধান পচে খড়ের সঙ্গে মিশে জমাট বেঁধে গেছে। এসব ধান ভেঙে আর চাল করা সম্ভব নয় বলে জানিয়েছেন কৃষকেরা।

আরও পড়ুন

বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড
প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোট গ্রহণের অভিযোগ চাকসু নির্বাচনে
রমজান মাসে স্কুল বন্ধ রাখতে আইনি নোটিশ

এদিকে পানি কিছুটা কমে রোদ উঠলেও গভীর হাওর থেকে ধান ঘরে তুলতে পারছেন না কৃষকেরা। হাওরের ভেতরের মাটির রাস্তা বা ‘গোপাট’-এর অবস্থা অত্যন্ত বেহাল। কাদার কারণে ট্রাক্টর চলাচল বন্ধ। এমনকি অনেক স্থানে মাথায় করেও ধানের আঁটি আনা যাচ্ছে না। কোথাও কোথাও নৌকাও চলতে পারছে না।

তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের এমন পরিস্থিতি জাতীয় সংসদে তুলে ধরে প্রতিকারের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বলেন, এখন পর্যন্ত সিলেট অঞ্চলে ৯৮ হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা তৈরির কাজ এখনো চলছে।

এবার যেন কৃষকদের দুর্ভোগের শেষ নেই। একের পর এক বিপর্যয়ে দিশাহারা হয়ে পড়েছেন তাঁরা। শাল্লা, দিরাই, জামালগঞ্জ, মধ্যনগর ও সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আহাজারি চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।

কৃষকেরা বলছেন, অধিকাংশই ঋণ করে চাষাবাদ করেছিলেন। এখন পাওনাদারের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। ধান না ওঠায় অনেকের পরিবারে খাদ্যসংকটও দেখা দিয়েছে।

দেখার হাওরের রৌয়ারপাড় এলাকার হাছনপছন্দ গ্রামের কৃষক ইনচান আলী এবার শিয়ালমারা হাওরে প্রায় আট একর জমিতে বোরো আবাদ করেছিলেন। কিন্তু এক কাঠা জমির ধানও কাটতে পারেননি। সব জমি পানিতে তলিয়ে গেছে।

ইনচান আলী বলেন, ইসলামপুরের আলামিন মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা এবং গুয়ারছুড়ার সাহিদ আলীসহ আরও কয়েকজনের কাছ থেকে কয়েক লাখ টাকা ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা ব্যয় ও জমি চাষের খরচ মেটাতে তাঁর ঋণের পরিমাণ আরও বেড়েছে।

তিনি বলেন, “ধান পেলে ছয়-সাত শ মণ ধান উঠত। ঋণ শোধ করতে সমস্যা হতো না। এখন মাথায় আকাশ ভেঙে পড়েছে।”

কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ইনচান আলী। তিনি বলেন, “আজও এক পাওনাদার এসে রাগ দেখিয়ে গেছে। তাঁকে ১ লাখ টাকার সঙ্গে ২৫ মণ লাভের ধান ও নগদ আরও ১ লাখ টাকা ফেরত দেওয়ার কথা ছিল। এখন এই যন্ত্রণা আর সহ্য হয় না। পাঁচ ছেলে-মেয়ে নিয়ে কোথাও চলে যেতে ইচ্ছা করে। কিন্তু তাদের লেখাপড়ার কী হবে?”

তিনি জানান, শিয়ালমারা হাওরের কোনো কৃষকই এবার ধান ঘরে তুলতে পারেননি।

গুয়ারছড়া গ্রামের কৃষক সাহেব আলী বলেন, সাড়ে তিন লাখ টাকা ঋণ করে জমি চাষ করেছিলেন। কিন্তু অর্ধেক জমির ধানও কাটতে পারেননি। হতাশা ও দুশ্চিন্তায় গতকাল খলায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সাহেব আলী বলেন, “এলাকা ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না।”

স্থানীয় কৃষকেরা জানান, গুয়ারছুড়া, রৌয়ারপাড় ও হাছনপছন্দ এলাকায় অন্তত ২০ জন বর্গাচাষি ঋণ নিয়ে চাষাবাদ করে এখন চরম সংকটে পড়েছেন। গোখাদ্যের সংকটে অনেকেই কম দামে গরু বিক্রি করে দিচ্ছেন।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ বাহরাইনকে ইরানের চরম পরিণতির হুঁশিয়ারি
পরের সংবাদ ১৫ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, মাঝখানে দাঁড়িয়ে ৮ পিলার
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশ

মায়ের কুলখানির আয়োজন করতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

বাংলা মেইল ডেস্ক
ঢাকা

নরসিংদীতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫

হাবিব উল্লাহ
জাতীয়বাংলাদেশ

গুম প্রতিরোধে স্থায়ী কমিশন গঠনসহ তিন প্রস্তাব ডা. তাসনিম জারার

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকবার্মিংহাম সংবাদযুক্তরাজ্য

বার্মিংহামে মসজিদের বাইরে হামলা, প্রাণ হারালেন এক কিশোর

রিয়াদ রায়হান, বার্মিংহাম প্রতিনিধি
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d