বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    আধুনিক ওসমানীনগর গড়তে প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে ৬ দফা দাবি

    সিলেটের ওসমানীনগর উপজেলার সার্বিক উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং প্রশাসনিক সুশাসন…

    নুরুল ইসলাম রেফুল। ওসমানীনগর (সিলেট)
    পাহাড়ি ঢলে সুরমা চা বাগানের সেতু-সড়কের ব্যাপক ক্ষতি

    দুর্ভোগে এলাকাবাসী

    ‎সোহাগ মিয়া
    পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

    ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর ও প্রাণহানির ঘটনার প্রতিবাদে…

    হবিগঞ্জ প্রতিনিধি
    ইবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক মতিনুর রহমান

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক…

    সাকিব মাহমুদ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
    হামে আক্রান্ত হয়ে লাখাইয়ের শিশুর মৃত্যু

    হাম ও রুবেলার প্রাদুর্ভাবের মধ্যে হবিগঞ্জের লাখাই উপজেলার এক শিশুর মৃত্যু হয়েছে।…

    লাখাই প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নির্বাচন কি প্রলম্বিত করতে চাইছে ইসলামপন্থি দলগুলো!
    জুলাই ৭, ২০২৫
    বক্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির
    জুলাই ১৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    স্টারমার সরে গেলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে যারা এগিয়ে
    মে ১৪, ২০২৬
    ইলিয়াস-জামানসহ ৩৮ জন নেতাকর্মীর খালাস
    মে ১৩, ২০২৬
    অবৈধভাবে হলে থাকছেন ইবি শিবির নেতা
    মে ১২, ২০২৬
    লেবার সরকারের নেতৃত্ব নিয়ে হতাশা প্রকাশ করে মন্ত্রিত্ব ছাড়লেন জেস ফিলিপস
    মে ১২, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন আধুনিক ওসমানীনগর গড়তে প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে ৬ দফা দাবি
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

আধুনিক ওসমানীনগর গড়তে প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে ৬ দফা দাবি

নুরুল ইসলাম রেফুল। ওসমানীনগর (সিলেট)
নুরুল ইসলাম রেফুল। ওসমানীনগর (সিলেট)
প্রকাশিত: মে ১৫, ২০২৬
শেয়ার
Ad imageAd image

সিলেটের ওসমানীনগর উপজেলার সার্বিক উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং প্রশাসনিক সুশাসন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন হুমায়ুন কবিরের কাছে ৬ দফা উন্নয়ন দাবি জানিয়েছেন সচেতন নাগরিকবৃন্দ।

আরও পড়ুন

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত
হারিয়ে যাচ্ছে শীতল পাটির ঐতিহ্য, পেশা বদল করছেন কারিগরেরা
রাজধানীতে স্থির বাসে আগুন, একাধিক বিস্ফোরণের শব্দ

উপজেলাটিতে দীর্ঘদিনের অবহেলা, অবকাঠামোগত দুরবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, গ্যাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চনা, বেকারত্ব এবং প্রশাসনিক অনিয়মের কারণে এসব দাবি এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ জনদাবিতে পরিণত হয়েছে।

নাগরিকদের অভিযোগ,সিলেট গ্যাস উৎপাদন অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও উৎপাদন এলাকার বহু উপজেলায় এখনো গ্যাস সংযোগ পৌঁছেনি। বিগত সরকারের আমলে ওসমানীনগর উপজেলার মহাসড়ক এলাকায় গ্যাস সংযোগ প্রদানের লক্ষ্যে লাইন স্থাপনের কাজ শুরু হলেও পরবর্তীতে মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের কারণে তা অপসারণ করা হয়।

ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার বাসিন্দারাও দীর্ঘদিন ধরে এ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এ অবস্থায় স্থানীয়দের পক্ষ থেকে আবাসিক, বাণিজ্যিক ও ক্ষুদ্র শিল্পখাতে দ্রুত গ্যাস সংযোগ সম্প্রসারণের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।

এছাড়া সিলেট-২ আসনের অন্তর্গত বিশ্বনাথ উপজেলা পৌরসভায় উন্নীত হলেও ওসমানীনগর এখনো পৌরসভা ঘোষণা পায়নি। পরিকল্পিত নগরায়ন, আধুনিক নাগরিক সেবা, সড়কবাতি, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দ্রুত ওসমানীনগরকে পৌরসভা ঘোষণার দাবি উঠেছে।

স্বাস্থ্য খাতেও রয়েছে চরম সংকট। সদ্য প্রশাসনিক অনুমোদন পাওয়া ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, পর্যাপ্ত ওষুধ মজুত এবং ডাক্তার-নার্সসহ সংশ্লিষ্টদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শিক্ষা খাতেও নানা সমস্যা বিদ্যমান। উপজেলার বহু প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষ সংকট, শিক্ষক স্বল্পতা ও ব্যবস্থাপনার দুর্বলতা লক্ষ্য করা যায়। শিক্ষার মানোন্নয়নে দায়িত্বে অবহেলাকারী শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এব্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বাস্তবায়নের দাবি এখন ওসমানীনগরবাসীর অন্যতম প্রধান প্রত্যাশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে প্রকল্পটি নানা জটিলতায় আটকে থাকায় উপজেলার শিক্ষার্থীরা আধুনিক ও কর্মমুখী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত এ প্রতিষ্ঠান বাস্তবায়ন হলে স্থানীয় যুবসমাজ দক্ষ জনশক্তিতে পরিণত হবে, বেকারত্ব কমবে এবং দেশ-বিদেশের কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে। তাই উন্নত ভবিষ্যৎ গড়তে অবিলম্বে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জোরালো হয়েছে।

প্রাচীনতম বিদ্যাপীঠ তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খসরুজ্জামান বলেন, এই আসনে সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি দায়িত্বে রয়েছেন। অথচ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন ছাড়া আধুনিক ও সমৃদ্ধ উপজেলা গড়া কোনোভাবেই সম্ভব নয়।

তিনি বলেন, জনগণ বহু বছর ধরে উন্নয়নের আশায় অপেক্ষা করছে। এখন আর প্রতিশ্রুতি ও আশ্বাসের সময় নয়, বাস্তব কাজের সময়। সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে হবে।

এদিকে উপজেলার বিভিন্ন বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় ড্রেনেজ সংকট ও অবৈধ দখলের কারণে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। পাশাপাশি কুশিয়ারা নদীসহ আশপাশের এলাকায় নদীভাঙন, দুর্বল বাঁধ এবং অবৈধ দখলের ফলে প্রতি বছর বন্যার ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় টেকসই ড্রেনেজ ব্যবস্থা, নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, অবৈধ দখল উচ্ছেদ, গ্রামীণ সড়ক সংস্কার এবং নতুন সেতু নির্মাণের দাবি জানানো হয়েছে।

খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাফিজ সাইদুর রহমান জানান, নাগরিক সেবার মানোন্নয়নে দৃশ্যমান ও টেকসই উন্নয়ন জরুরি। ডাল-চাল বিতরণের রাজনীতি বাদ দিয়ে কর্মমুখী উন্নয়ন, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা-প্রশিক্ষণভিত্তিক উদ্যোগ নিতে হবে। তাহলেই মানুষের জীবনমানের বাস্তব পরিবর্তন সম্ভব।

বালাগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী জানান, ওসমানীনগর একটি সম্ভাবনাময় উপজেলা হলেও দীর্ঘদিন ধরে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তিনি বলেন, জনবান্ধব পরিকল্পনা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে এ উপজেলার সামগ্রিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ পাহাড়ি ঢলে সুরমা চা বাগানের সেতু-সড়কের ব্যাপক ক্ষতি
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

ঢাকা

বেলাব ও মাধবদীতে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ২

হাবিব উল্লাহ
বাংলাদেশরাজনীতি

ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: রিজভী

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকমতামত-বিশ্লেষণরাজনীতি

যুক্তরাষ্ট্র কি চাইলেই কাউকে তুলে নিয়ে যেতে পারে

সাদিকুর রহমান, বিশ্লেষক
জাতীয়বাংলাদেশ

‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে’

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d