বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    জাউয়া বাজারে জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

    এমপিসহ আহত অর্ধশতাধিক

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।…

    বাংলা মেইল ডেস্ক
    সুনামগঞ্জে বিষপ্রয়োগে ১৫০০ মোরগ মেরে ফেলার অভিযোগ
    বাংলা মেইল ডেস্ক
    কানাইঘাটে বিরল প্রাণী উদ্ধার, বনবিভাগে হস্তান্তর

    সিলেটের কানাইঘাট উপজেলার সাতপারী গ্রাম থেকে বিরল প্রজাতির একটি হগ ব্যাজার উদ্ধার…

    সৈয়দ রাফসান
    ভগবান নারায়ণকে পাওয়ার আশায় গর্ত খুঁড়ে সাধনায় তরুণী

    ভগবান নারায়ণকে পাওয়ার আশায় সুনামগঞ্জে এক তরুণীর মাটির নিচে গর্ত খুঁড়ে সাধনায়…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ
    বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ
    এপ্রিল ১৭, ২০২৫
    সংসদীয় গণতন্ত্রই চায় ইসলামপন্থি ৬ দল
    মে ২৮, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    ‘রঙধনু পরিষদে’ ঝুলে গেল সিটি কাউন্সিল
    মে ৮, ২০২৬
    পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কিয়ার স্টারমার
    মে ৮, ২০২৬
    লেবার পার্টির জন্য উদ্বেগ, এগিয়ে রিফর্ম ইউকে
    মে ৮, ২০২৬
    কারামুক্ত হলেন ৭ মার্চের ভাষণ বাজানো ইমি
    মে ৭, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন এশিয়া কাপ শুরু আজ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আফগানিস্তান ও হংকং
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
খেলাধুলা

এশিয়া কাপ শুরু আজ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আফগানিস্তান ও হংকং

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫
শেয়ার
Ad imageAd image

আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের ১৭তম আসর। আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে এবারেরে আসর। জয় দিয়ে শুরু করতে চায় শক্তিশালী আফগানিস্তান। অন্যদিকে, এশিয়া কাপে নিজেদের ইতিহাসে হারের বৃত্ত ভেঙ্গে প্রথম জয়ের লক্ষ্য হংকংয়ের। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে থাকা আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে। এই গ্রুপের অন্য দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ২০১৪ সাল থেকে এশিয়া কাপ খেলছে আফগানিস্তান। একবারও ফাইনাল খেলতে পারেনি আফগানরা। দলটির সেরা সাফল্য সুপার ফোরে খেলা। ২০১৮ ও ২০২২ আসরে সুপার ফোরে খেলেছে তারা। এবার সুপার ফোরের বাধা টপকে ফাইনালে খেলতে বদ্ধপরিকর আফগানরা।

আরও পড়ুন

প্রতিদিন ১৫ মিনিট ‘বিরক্ত’ থাকলে বদলাতে পারে জীবন
তাহেরি বললেন, ‘আমির হামজা বেয়াদবিতে সেরা’
দৈনিক কমলগঞ্জ এক্সপ্রেস-এর আত্মপ্রকাশ

অধিনায়ক রশিদ খান বলেন, ‘এবারের এশিয়া কাপে সেরা ক্রিকেট খেলতে চাই আমরা। টুর্নামেন্টে আমাদের প্রাথমিক লক্ষ্য ফাইনাল খেলা এবং চূড়ান্ত লক্ষ্য শিরোপা জয়। আমি জানি, আমাদের এই দলের ফাইনাল খেলার সামর্থ্য ও যোগ্যতা আছে। নিজ-নিজ দায়িত্ব সর্ম্পকে দলের সব খেলোয়াড়ই অবগত আছে। মাঠে নিজেদের সেরা পারফরমেন্স করতে মুখিয়ে আছে সবাই। সদ্য আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে আফগানিস্তান। ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে পাকিস্তানের কাছে ৭৫ রানে হারে তারা। এই হার এশিয়া কাপে প্রভাব ফেলবে না। এশিয়া কাপের জন্য প্রস্তুতির মঞ্চ ছিল ত্রিদেশীয় সিরিজ। এখানে আমরা দল নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি। তাই এ সিরিজের ব্যর্থতা আমাদের দলে কোন প্রভাব ফেলবে না। আমরা মূলত, আগামী বছরের বিশ্বকাপ পরিকল্পনায় রেখে সামনে এগোচ্ছি।

২০০৪ আসরে প্রথমবার এশিয়া কাপ খেলতে নামে হংকং। এরপর আরও তিনবার- ২০০৮, ২০১৮ ও ২০২২ সালে এশিয়া কাপ খেলেছে তারা। এখন পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে কোন জয়ের দেখা পায়নি হংকং। সর্বমোট ৮ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে তারা। তবে এবারের এশিয়া কাপেই হারের বৃত্ত ভেঙ্গে প্রথম জয়ের স্বাদ নিতে চায় হংকং। দলের অধিনায়ক ইয়াসিম মুর্তজা বলেন, এবার আমরা বড় লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে নামছি। আমাদের প্রধান লক্ষ্য হারের বৃত্ত ভাঙ্গা এবং এশিয়া কাপে প্রথম জয় তুলে নেওয়া। এবার অতীত ইতিহাসে পাল্টে ফেলতে মরিয়া ছেলেরা।

এশিয়া কাপের ৪টি আসরে অংশ নিয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে তারা ৫টিতে জিতেছে, ১০টিতে পরাজিত হয়েছে। ১টি ম্যাচ টাই করেছে। টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে আফগানিস্তান-হংকং। এর মধ্যে আফগানরা ৩ ম্যাচে ও হংকং ২ ম্যাচে জয় পায়।

আফগানিস্তান : রশিদ খান (অধিনায়ক), রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ অটল, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শারাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসাক, মুজিক উর রহমান, এএম গাজানফার, নুর আহমেদ, ফরিদ আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি।

হংকং : ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিশান আলি (উইকেটরক্ষক), শহীদ ওয়াসিফ (উইকেটরক্ষক), নিয়াজাকাত খান মোহাম্মদ, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজি, আংশুমান রাঠ, এহসান খান, কালহান মার্ক, আয়ুশ আশিষ শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মাহমুদ, আনাস খান, হারুন মোহাম্মদ আরশাদ, আলি হাসান, গাজানফার মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহিদ।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ বৈঠকে বসছে বাংলাদেশ-ইইউ, গুরুত্ব পাবে অভিবাসন ও বাণিজ্য
পরের সংবাদ বর্জ্যের বোঝায় বিপাকে বার্মিংহামের লোজেলসের মানুষ
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বিনোদন

ফের বিয়ের পিড়িঁতে বসলেন শবনম ফারিয়া

বাংলা মেইল ডেস্ক
ঢাকাবাংলাদেশরাজনীতি

নিজ কেন্দ্রে ভোট দিলেন নরসিংদী-৪ আসনে ধানের শীষের প্রার্থী বকুল

হাবিব উল্লাহ
বাংলাদেশরংপুর

কুড়িগ্রামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু
জাতীয়বাংলাদেশ

এবার একুশে বইমেলা নির্বাচনের পর, শুরু ২০ ফেব্রুয়ারি

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d