খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের অংশগ্রহণে বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম “প্রশিক্ষণ মজলিস” সোমবার সন্ধ্যায় বার্মিংহামের দারুস সুন্নাহ হলে অনুষ্ঠিত হয়। দ্বীনের দাওয়াত, আদর্শিক চর্চা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা শাফিউল ইসলাম ও দারসে কোরআন পেশ করেন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের সহ সাধারণ সম্পাদক ও বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইব।
শাখা সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা এনামুল হাসান ছাবিরের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ মজলিসে বিষয় ভিত্তিক আলোচনা করেন মুফতি তাজুল ইসলাম ও মাওলানা এনামুল হাসান ছাবির।
এরপর গ্রুপ আলোচনা পর্বে “কাজ কীভাবে করতে হবে” বিষয়ে অংশগ্রহণকারীদের মাঝে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
প্রশিক্ষণ মজলিসে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও ইউরোপের সহকারী পরিচালক ক্বারী আব্দুল মুকিত আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন শাখা সহসভাপতি মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী, মাওলানা আব্দুল মতিন, বায়তুলমাল সম্পাদক আল ইসলাম। এছাড়া ও উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা দায়িত্বশীল ও অগ্রসর কর্মী।
সবশেষে এহতেসাব, হেদায়াতী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




