বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মজুরি ও রেশন বন্ধের প্রতিবাদে দেওরাছড়া চা শ্রমিকদের বিক্ষোভ

    অফিস গেটে তালা

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    বিদায় অনুষ্ঠানে গাছ উপড়ে পড়ে ৩ শিক্ষার্থী আহত

    কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হঠাৎ গাছ…

    বাংলা মেইল ডেস্ক
    শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

    দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ…

    তিমির বনিক
    খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা

    জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি…

    বাংলা মেইল ডেস্ক
    দৈনিক কমলগঞ্জ এক্সপ্রেস-এর আত্মপ্রকাশ

    মৌলভীবাজারের কমলগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সংস্কার নিয়ে আমরা আলোচনা চলমান রাখতে চাই : সালাহউদ্দিন
    সংস্কার নিয়ে আমরা আলোচনা চলমান রাখতে চাই : সালাহউদ্দিন
    এপ্রিল ১৭, ২০২৫
    মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার
    মে ২৭, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি : ম্যাক্রোঁ
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি : ম্যাক্রোঁ

“আমরা স্বীকৃতির পথে এগোচ্ছি এবং আগামী তয়েক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি আরও যোগ করেন, “আমি কাউকে খুশি করার জন্য এটা করব না। আমি এটা করব কারণ এক সময় এটি সঠিক কাজ হবে।”

বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫
শেয়ার
Ad imageAd image

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। বুধবার (৯ এপ্রিল) ফ্রান্স ৫ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরা।

ম্যাক্রোঁ বলেন, “আমরা স্বীকৃতির পথে এগোচ্ছি এবং আগামী তয়েক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি আরও যোগ করেন, “আমি কাউকে খুশি করার জন্য এটা করব না। আমি এটা করব কারণ এক সময় এটি সঠিক কাজ হবে।”

তিনি জানান, এ বছরের জুন মাসে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে আয়োজিত একটি জাতিসংঘ সম্মেলনে এই প্রস্তাব চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে ফ্রান্সের।

ফিলিস্তিনের পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ভারসেন আঘাবেকিয়ান শাহিন ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ফ্রান্সের সম্ভাব্য স্বীকৃতি “ফিলিস্তিনি জনগণের অধিকার সংরক্ষণ এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

তবে ইসরায়েল এ পদক্ষেপের বিরোধিতা করেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’র বলেন, “যেকোনো একতরফা স্বীকৃতি হামাসের জন্য একটি পুরস্কারস্বরূপ হবে।” তিনি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “বর্তমান বাস্তবতায় ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফাভাবে স্বীকৃতি দেওয়া সন্ত্রাসকে উৎসাহিত করার শামিল এবং এতে আমাদের অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আরও দূরে সরে যাবে।”

জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত ১৪৭টি দেশ ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত বছর আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামাস, ত্রিনিদাদ ও টোবাগো, জ্যামাইকা এবং বার্বাডোস এই তালিকায় যুক্ত হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং অস্ট্রেলিয়ার মতো বেশ কয়েকটি প্রভাবশালী পশ্চিমা দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি।

ম্যাক্রোঁ বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তিনি এমন একটি “সমষ্টিগত গতি” আশা করেন, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের কিছু দেশ ইসরায়েলকেও স্বীকৃতি দেবে। উল্লেখ্য, সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া এবং ইয়েমেন এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি।

তিনি আরও বলেন, “ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে পারবো—আমরা ইসরায়েলের অস্তিত্ব অস্বীকারকারীদের (যেমন: ইরান) বিরুদ্ধে এবং আমরা এই অঞ্চলে সম্মিলিত নিরাপত্তার পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ।”

ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার পরও ফ্রান্স এই নীতি বজায় রেখেছে।

তবে প্যারিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া একটি বড় কূটনৈতিক পালাবদল হিসেবে দেখা হবে। এ ধরনের পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি করতে পারে, কারণ ইসরায়েল মনে করে, এখনই এমন স্বীকৃতি দেওয়া সময়োপযোগী নয়।

সম্প্রতি মিশর সফরে ম্যাক্রোঁ দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং জর্ডানের রাজা আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন। তিনি স্পষ্ট করে বলেন, গাজা ও ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে কোনো ধরনের ভূমি দখল বা জনসংখ্যা স্থানান্তরের তিনি বিরোধী।

বিশ্লেষকরা বলছেন, ফ্রান্স যদি সত্যিই এ সিদ্ধান্ত নেয়, তাহলে তা আন্তর্জাতিক কূটনীতিতে ফিলিস্তিনের অবস্থান আরও দৃঢ় করতে পারে এবং মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ পাচ্ছে ১৫০ নতুন সদস্য, টহল জোরদারের ঘোষণা
পরের সংবাদ বার্মিংহাম বর্জ্য সংকটে সহায়তা দেবে না নুনিটন ও বেডওর্থ
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বার্মিংহাম সংবাদযুক্তরাজ্য

বার্মিংহামে দুটি দোকানে অবৈধ কর্মী, লাইসেন্স বাতিলে Home Office-এর আবেদন

সৈয়দ ফরহাদ
আন্তর্জাতিকবাংলাদেশ

ইতালিতে বাড়ছে অনিয়মিত অভিবাসীর সংখ্যা, শীর্ষে বাংলাদেশিরা

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

‘অবাধ্য নারীদের’ জন্য কুখ্যাত গোপন ‘কারাগার’, সেখানে কী হয়

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ইসরায়েলি সেনা ও বসতি লক্ষ্য করে হিজবুল্লাহর মুহুর্মুহু হামলা

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d