বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
    বিষু-বর্ষবরণে মণিপুরি থিয়েটারের দুই দিনের উৎসব

    মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরিদের ঐতিহ্যবাহী 'বিষু' এবং বাঙালির প্রাণের উৎসব 'বাংলা নববর্ষ' উপলক্ষে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, ভাই গুরুতর আহত

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা–এ পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।…

    তিমির বনিক
    ফি দিলেও নিয়োগ নেই, তাজপুর কলেজে ৪৬ প্রার্থীর হতাশা

    সিলেটের ওসমানীনগর উপজেলা সদরে অবস্থিত তাজপুর ডিগ্রি কলেজ–এ বিভিন্ন পদে নিয়োগের জন্য…

    ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল
    ফেব্রুয়ারি ১৩, ২০২৬
    সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
    ফেব্রুয়ারি ১৭, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
    সংসদে কাঁপা কণ্ঠে লুনার প্রশ্ন—ইলিয়াস আলী আজ কোথায়?
    মার্চ ৩১, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব

মনিরুজ্জামান শেখ জুয়েল। কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মনিরুজ্জামান শেখ জুয়েল। কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬
শেয়ার
Ad imageAd image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষের বর্ষবরণ উৎসব। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয় উৎসবমুখর পরিবেশে।

আরও পড়ুন

নিরাপদ খাদ্যে কঠোর প্রশাসন, পাঁচদোনা মোড়ে মোবাইল কোর্ট
অবসরের সিদ্ধান্তের পর মরে যেতে ইচ্ছে হচ্ছিল : মেসি
আসন্ন নির্বাচন ঘিরে অভিযান, কমলগঞ্জে ৫টি এয়ারগ্যান উদ্ধার

মঙ্গলবার সকাল ৮টায় পল্লী উন্নয়ন একাডেমীর প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি একাডেমী প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এতে অংশ নেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী, পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবী, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মোঃ আব্দুল গণি মিনাসহ উপজেলা বিএনপির ও সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, পল্লী উন্নয়ন একাডেমীর কর্মকর্তা, কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা।

শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজন। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা লোকগান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাণবন্তভাবে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, “ আমি প্রত্যাশা করছি কোটালীপাড়ায় আমরা যারা বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে এই নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্বের বন্ধনকে আরো অটুট ও মজবুত করবো। তাহলে আমরা পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের বন্ধনকে আরও সুসংহত করে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারবো এবং সম্মিলিতভাবে আমাদের প্রিয় মাতৃভূমিকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো।

পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, “পল্লী উন্নয়নের পাশাপাশি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য লালন করা জরুরি। এ ধরনের আয়োজন আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।”

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। সকল ভেদাভেদ ভুলে এদিন মানুষ একত্রিত হয়, যা সমাজে সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক।”

এছাড়াও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উৎসবে ভিন্নমাত্রা যোগ করে। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ, উৎসবের উচ্ছ্বাস ও বাঙালিয়ানা চেতনার এক প্রাণবন্ত আবহ, যা উপস্থিত সকলের মনে নতুন বছরের প্রেরণা ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ যাদুকাটা নদীতে বজ্রপাতে ও বালুচাপায় দুই শ্রমিক নিহত
পরের সংবাদ হরমুজ অবরোধ থেকে সরতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

ঢাকাবাংলাদেশ

মনোহরদীতে অবৈধ ড্রেজার ও টপসয়েলে কড়া সতর্কতা

হাবিব উল্লাহ
বাংলাদেশলিড

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১, উদ্ধার ৪

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

আসামে গরুকে স্নান করাতে গিয়ে ডুবে মারা গেল যমজ দুই ভাই

সুজন চক্রবর্তী
বাংলাদেশসিলেট

ব্রাহ্মণবাজারে মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপন

তিমির বনিক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d