বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি

    কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে…

    বাংলা মেইল ডেস্ক
    সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

    বাজারে সিন্ডিকেট করা কতিপয় ব্যক্তির হাতে দেশের জনগণকে সরকার জিম্মি হতে দেবে…

    বাংলা মেইল ডেস্ক
    ইউক্রেনের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের তরুণ

    বিদেশে পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান। কিন্তু…

    তিমির বনিক
    কুলাউড়ায় পরীক্ষা চলাকালে ছাদের পলেস্তারা ধস

    অল্পের জন্য রক্ষা শিক্ষার্থীরা

    তিমির বনিক
    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াইফাই সার্ভিসে কর্মরত তরুণের মৃত্যু

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (১৯) নামে ওয়াইফাই সার্ভিসে কর্মরত…

    তিমির বনিক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ধরতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান
    মার্চ ২৪, ২০২৫
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    মে ১১, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি
    এপ্রিল ২১, ২০২৬
    সংরক্ষিত নারী আসনে বিরোধী দলের মাহফুজা হান্নান চূড়ান্ত
    এপ্রিল ২১, ২০২৬
    বিএনপির সংরক্ষিত নারী আসনে জহরত আদিব চৌধুরীর মনোনয়ন
    এপ্রিল ২০, ২০২৬
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন যুক্তরাজ্যে ডাক্তারের অবহেলা, চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ডাক্তারের অবহেলা, চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু

সৈয়দ ফরহাদ - স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫
শেয়ার
Ad imageAd image

ইংল্যান্ডের মিডল্যান্ডস অঞ্চলের একটি হাসপাতালে ৩৪ ঘণ্টা অ্যান্টিবায়োটিক না পাওয়ার কারণে এক প্রতিবন্ধী বাবার মৃত্যু হয়েছে। তদন্তে উঠে এসেছে, এই মৃত্যুটি সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য ছিল।

আরও পড়ুন

কুমারঘাটে লরি–অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
শিলিগুড়ির ফুলবাড়িতে অভিযান: কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার
বিজয় দিবসেই বধ্যভূমির কদর, বেশিরভাগ বধ্যভূমি অরক্ষিত

নটিংহ্যামশায়ারের বাসেটল’ হাসপাতালের (Bassetlaw Hospital) ঘটনায় নিহত ব্যক্তির বয়স ছিল ৪৫ বছর। তিনি দুই সন্তানের বাবা এবং বিরল ও দুরারোগ্য স্নায়বিক রোগ আলেকজান্ডার ডিজিজে আক্রান্ত ছিলেন। রোগটির কারণে তাঁর চলাফেরা, শ্বাস-প্রশ্বাস এবং যোগাযোগে গুরুতর সমস্যা ছিল এবং তাঁকে ২৪ ঘণ্টা পরিচর্যার প্রয়োজন হতো।

২০২২ সালের নভেম্বর মাসে প্রস্রাবের সংক্রমণে আক্রান্ত হলে তাঁর জিপি (GP) তাঁকে দ্রুত শিরায় (IV) অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য হাসপাতালে পাঠান। কারণ সংক্রমণটি মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিকে কাজ করছিল না। তবে পার্লামেন্টারি অ্যান্ড হেলথ সার্ভিস ওম্বাডসম্যান (PHSO)-এর তদন্তে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর পর ৩৪ ঘণ্টা পর্যন্ত তাঁকে সঠিক অ্যান্টিবায়োটিক দেওয়া হয়নি, এমনকি যে ওষুধ দেওয়া হয় তা ছিল প্রয়োজনের তুলনায় অর্ধেক মাত্রায়।

এই বিলম্বের ফলে তিনি সেপসিসে আক্রান্ত হন এবং এক সপ্তাহ পর তাঁর মৃত্যু হয়। তদন্তে আরও বলা হয়, রোগীর শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার কারণে তিনি নিজে চিকিৎসার ঘাটতির বিষয়ে অভিযোগ জানাতে পারেননি। তাঁর মা বারবার চিকিৎসকদের সতর্ক করলেও তাঁকে জানানো হয়নি যে তাঁর ছেলেকে আদৌ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়নি।

ওম্বাডসম্যানের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অ্যাম্বুলেন্স কর্মী ও কেয়ার হোমের স্টাফরা হাসপাতাল কর্তৃপক্ষকে IV অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন, কিন্তু চিকিৎসকরা তা অনুসরণ করেননি। মুখে খাওয়ার ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও সেটি হাসপাতালের কাছে ছিল না।

ঘটনার পর PHSO-এর সুপারিশে ডনকাস্টার ও বাসেটল’ টিচিং হাসপাতাল এনএইচএস ট্রাস্ট নিহতের মায়ের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার, ক্ষতিপূরণ দেওয়ার এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে একটি কার্যকর কর্মপরিকল্পনা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

নিহতের ৭০ বছর বয়সী মা বলেন, “আমি জানতাম আমার ছেলের জন্য মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক কাজ করবে না। কিন্তু ডাক্তাররা আমাকে গুরুত্বই দেননি। তারা ভাবছিল, তারাই ডাক্তার আর আমি শুধু একজন মা।”

হাসপাতালের চিফ নার্স কারেন জেসপ বলেন, “এই ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। রোগীর পরিবার যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

এই ঘটনা যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় রোগীর কথা শোনা এবং সময়মতো চিকিৎসা দেওয়ার গুরুত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ চোলোচুলিতে জড়ালেন মেক্সিকোর আইনপ্রণেতারা, ভিডিও ভাইরাল
পরের সংবাদ বেলাব থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়ঢাকাবাংলাদেশমতামত-বিশ্লেষণরাজনীতি

প্রকৃত রাজনৈতিক বিকল্প ও সম্ভাবনাময় প্রার্থী কে?

সৈয়দ মবনু, কবি ও গবেষক
আন্তর্জাতিকজাতীয়বাংলাদেশরাজনীতি

আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশ

রাজধানীতে বহুতল ভবনে আগুন

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, ফাঁস করলেন হাসপাতালের ভয়ঙ্কর সব তথ্য

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d