বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    ঐতিহ্য আর নান্দনিকতায় অনন্য “কেরামত আলী” মসজিদ

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে অবস্থিত আলহাজ কেরামত আলী জামে মসজিদ এখন…

    তিমির বনিক
    মনোহরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে অনিয়মের অভিযোগ

    নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ১০ নম্বর জীবকায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি…

    হাবিব উল্লাহ
    ১৫ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, মাঝখানে দাঁড়িয়ে ৮ পিলার

    মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাবাজপুর গ্রামে প্রায় ১৫ বছর ধরে অসমাপ্ত…

    তিমির বনিক
    হাওরে ধান নেই, মাথায় ঋণের বোঝা কৃষকের

    কড়া রোদের সুযোগে শনিবারও সিলেট অঞ্চলের অনেক কৃষক ভেজা ধান ও পচা…

    নিজস্ব প্রতিবেদক
    তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুল

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    আওয়ামী লীগের নামে ইসিতে দলের নিবন্ধন চাইলেন উজ্জল রায়
    আওয়ামী লীগের নামে ইসিতে দলের নিবন্ধন চাইলেন উজ্জল রায়
    মার্চ ২৫, ২০২৫
    সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার
    সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার
    মে ১২, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    বৃটেনের প্রধানমন্ত্রীকে সরে দাঁড়ানোর আহ্বান ৩০ লেবার এমপির
    মে ৯, ২০২৬
    ‘রঙধনু পরিষদে’ ঝুলে গেল সিটি কাউন্সিল
    মে ৮, ২০২৬
    পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কিয়ার স্টারমার
    মে ৮, ২০২৬
    লেবার পার্টির জন্য উদ্বেগ, এগিয়ে রিফর্ম ইউকে
    মে ৮, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ঐতিহ্য আর নান্দনিকতায় অনন্য “কেরামত আলী” মসজিদ
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
সিলেট

ঐতিহ্য আর নান্দনিকতায় অনন্য “কেরামত আলী” মসজিদ

তিমির বনিক - মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৬
আলহাজ কেরামত আলী জামে মসজিদ
শেয়ার
Ad imageAd image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে অবস্থিত আলহাজ কেরামত আলী জামে মসজিদ এখন শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এ অঞ্চলের ঐতিহ্য, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক গৌরবের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে।

আরও পড়ুন

হাড়কাঁপানো শীতে ছিন্নমূল মানুষের পাশে উপজেলা প্রশাসন
তারেক রহমানের আজ সিলেটের কোথায় কোন কর্মসূচি
সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১৯৬৭ সালে মোগল স্থাপত্যশৈলী অনুসরণে নির্মিত তিন গম্বুজবিশিষ্ট এই মসজিদটি প্রতিষ্ঠা করেন তৎকালীন প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক আলহাজ মো. কেরামত আলী। ধর্মীয় ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়েই তিনি মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে তাঁর নামানুসারেই এর নামকরণ করা হয়।

মসজিদটির স্থাপত্যে মোগল আমলের নান্দনিকতার সুস্পষ্ট ছাপ রয়েছে। মাঝখানে বড় একটি গম্বুজ এবং দুই পাশে দুটি ছোট গম্বুজের সমন্বয়ে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন নকশা। গম্বুজ ও দেয়ালের অলঙ্করণে ইসলামী জ্যামিতিক নকশার পাশাপাশি ইরানি ও উপমহাদেশীয় স্থাপত্যরীতির মিশ্রণ দেখা যায়। নির্মাণে ব্যবহৃত হয়েছে ইরান থেকে আনা মূল্যবান পাথর, যা এর সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে।

চার কোণায় সুউচ্চ মিনার, টেরাকোটা ও মার্বেল পাথরের কারুকাজ মসজিদটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য। ভেতরে রয়েছে প্রশস্ত নামাজঘর, মার্বেল পাথর ও মোজাইক টাইলসের ব্যবহার। দেয়ালে সুরা ও ইসলামী নকশার সজ্জা মসজিদের আধ্যাত্মিক আবহকে আরও গভীর করেছে। পাশাপাশি প্যান্ডেল আকৃতির ছাদ মুসল্লিদের জন্য প্রশান্তিময় পরিবেশ তৈরি করেছে।

মসজিদ প্রাঙ্গণে রয়েছে বড় পুকুর, সুপরিকল্পিত ঘাট, আধুনিক অজুখানা এবং ইমাম ও মুয়াজ্জিনদের জন্য আবাসন সুবিধা। প্রায় এক হাজার মুসল্লি একসঙ্গে এখানে নামাজ আদায় করতে পারেন। জুমার নামাজ ও বিভিন্ন ধর্মীয় উৎসবে দূরদূরান্ত থেকে মুসল্লিরা এখানে সমবেত হন।

স্থানীয় মুসল্লি গোলাম কিবরিয়া শফি বলেন, “এখানকার পরিবেশ ও স্থাপত্য আমাদের গর্বিত করে। সরকারি উদ্যোগে মসজিদটির সংরক্ষণ করা গেলে এটি আরও দীর্ঘদিন টিকে থাকবে।”

কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও নিয়মিত মুসল্লি গোলাম মুগ্নি মোহিত কামাল মিয়া বলেন, “মসজিদের ভেতরের পরিবেশ এমন যে প্রচণ্ড গরমেও শীতল অনুভূত হয়, যা মুসল্লিদের মানসিক প্রশান্তি দেয়।”

আরেক নিয়মিত মুসল্লি মো. সোলাইমান উদ্দিন বলেন, “প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে এসে এমন একটি ঐতিহ্যবাহী স্থাপনার অংশ হতে পেরে আমরা গর্ববোধ করি। তবে জুমার দিনে জায়গা সংকট দেখা দেয়, তাই মসজিদ সম্প্রসারণ প্রয়োজন।”

স্থানীয়দের মতে, কেরামত আলী জামে মসজিদ এখন শুধু কমলগঞ্জ নয়, পুরো মৌলভীবাজার জেলার একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গর্বে পরিণত হয়েছে। যথাযথ সরকারি পৃষ্ঠপোষকতা ও সংরক্ষণ উদ্যোগ গ্রহণ করা হলে এটি ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটনকেন্দ্র এবং ইসলামিক হেরিটেজ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ তারকা থেকে মুখ্যমন্ত্রী, প্রথম ভাষণে যা বললেন বিজয়
পরের সংবাদ বারবার সীমান্ত রক্তাক্ত করলে ভালো সম্পর্ক হতে পারে না : রুহুল কবির রিজভী
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশসিলেট

১২ শতাধিক পানগাছ কর্তন, খাসিয়াদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশরাজনীতিসিলেট

চা বাগানের লাখো শ্রমিক এখনো জানেন না গণভোট কী!

তিমির বনিক
বাংলাদেশসিলেট

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ

বাংলা মেইল ডেস্ক
সিলেটি প্রবাসীরা সরকারের অর্থনীতির বড় সহায়ক : রাষ্ট্রদূত মুশফিকুল আনসারী
সিলেট

সিলেটি প্রবাসীরা সরকারের অর্থনীতির বড় সহায়ক : রাষ্ট্রদূত মুশফিকুল আনসারী

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d