বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    লাখাইয়ে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক ৩

    হবিগঞ্জের লাখাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত তিনজনকে আটক…

    আশীষ দাশ গুপ্ত। লাখাই প্রতিনিধি
    হবিগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, পিতা-পুত্রের মৃত্যু

    হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত হয়েছেন। সামনে থাকা…

    আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

    জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'দেশে একটি মহল রাজনীতির…

    বাংলা মেইল ডেস্ক
    চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ ইবির কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে

    চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড…

    সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
    ইবিতে লালন শাহ হল গ্রীন সোসাইটি-‘র যাত্রা শুরু, নেতৃত্বে রায়হান-মাহমুদুল

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন যাত্রা শুরু করেছে পরিবেশবাদী সংগঠন ‘লালন শাহ হল…

    সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    তারেক রহমানের দেশে ফেরার নেপথ্যে নিরাপত্তা ও নির্বাচন
    জুন ২০, ২০২৫
    ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি : নাহিদ
    জুলাই ২, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
    মে ১৬, ২০২৬
    ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপরই ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে: মির্জা ফখরুল
    মে ১৬, ২০২৬
    কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
    মে ১৬, ২০২৬
    চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী
    মে ১৬, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন নেতৃত্ব সংকটেই কি ডুবল জাতীয় পার্টি?
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

নেতৃত্ব সংকটেই কি ডুবল জাতীয় পার্টি?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬
শেয়ার
Ad imageAd image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) নজিরবিহীন ভরাডুবির মুখে পড়েছে। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর এই প্রথম দলটি কোনো আসনে জয় পায়নি। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত দলটির কোনো প্রার্থীই এবার মূল প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থান গড়তে পারেননি। দীর্ঘদিনের ঘাঁটি রংপুরও হাতছাড়া হয়েছে।

আরও পড়ুন

ফিলিস্তিনিরা যেভাবে রমজানকে স্বাগত জানালেন
সিআইএর নিখুঁত তথ্যে যেভাবে হত্যা করা হলো খামেনিকে
সামাজিক যোগাযোগ মাধ্যমে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: আসিফ মাহমুদ

রংপুর ও নীলফামারীর নয়টি আসনের সবকটিই গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টির দখলে। ওই অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি আসনও পায়নি। আওয়ামী লীগবিহীন নির্বাচনে প্রায় পুরো অঞ্চলেই জামায়াত জোটের উত্থান হয়েছে—যেখানে জাপার পতনের সূচনা, সেখানেই তাদের উত্থান।

শীর্ষ নেতৃত্বের ধাক্কা

জাপা ২০০ আসনে প্রার্থী দিলেও ফলাফল হতাশাজনক। রংপুর–৩ আসনে দলটির চেয়ারম্যান জি এম কাদের তৃতীয় হন। সেখানে জামায়াতের মাহবুবুর রহমান বেলাল পান ১ লাখ ৭৫ হাজার ৮২৭ ভোট, বিএনপির মোহাম্মদ আলী সরকার পান ৮৪ হাজার ৫৭৮ ভোট। জি এম কাদের পান ৪৩ হাজার ৩৮৫ ভোট।

গাইবান্ধা–১ আসনে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী পান প্রায় ৩৪ হাজার ভোট। ওই আসনে জামায়াতের মো. মাজেদুর রহমান পান ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট এবং বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পান ৩৭ হাজার ৯৯৭ ভোট।

বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের পর সবচেয়ে বেশি প্রার্থী দিয়েও জাপা কোনো আসন না পাওয়াকে বিশ্লেষকেরা বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।

সম্পর্কের বোঝা?

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থান জাপার স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ক্ষয় করেছে। ক্ষমতার অংশীদার হলেও দলটি অনেক সময় ‘সহযোগী শক্তি’ হিসেবে চিহ্নিত হয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় তাদের ভোট জাপার দিকে আসবে—এমন প্রত্যাশাও পূরণ হয়নি। তৃণমূল সংগঠনের দুর্বলতা ও নেতানির্ভর রাজনীতিও ফলাফলে প্রভাব ফেলেছে।

ভাঙন ও দুর্বলতা

নির্বাচনের আগে কয়েকজন প্রভাবশালী নেতা দল ছাড়েন। আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, রুহুল আমিন হাওলাদার ও কাজী ফিরোজ রশিদ আলাদা দল গঠনের ঘোষণা দিলেও প্রতীক–সংক্রান্ত জটিলতায় ভোটে অংশ নিতে পারেননি। জুলাই অভ্যুত্থানের পর কাকরাইল কার্যালয়ে হামলা–অগ্নিসংযোগ ও দল নিষিদ্ধের দাবিও চাপ বাড়ায়।

এরশাদের মৃত্যুর পর নেতৃত্ব নিয়ে রওশন এরশাদ ও জি এম কাদেরের বিরোধ, সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গার বহিষ্কার–ফিরে আসা—সব মিলিয়ে অস্থিরতা বাড়ে। অতীতে জাতীয় পার্টি (জেপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি গঠনের মতো বিভাজনও দলটির শক্তি ক্ষয় করেছে। এবারে বিএনপি জোট থেকে বিজেপির আন্দালিভ রহমান পার্থের জয় জাপার জন্য প্রতীকী ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

অতীতের শক্তি, বর্তমান শূন্যতা

১৯৯১ সালে জাপা ৩৫টি আসন পেয়ে প্রায় ১২ শতাংশ ভোট অর্জন করেছিল। ১৯৯৬ সালে পায় ৩২টি আসন। ২০০১ সালে তা কমে ১৪, ২০০৮ সালে মহাজোটে থেকে ২৮, ২০১৪ সালে ৩৪, ২০১৮ সালে ২২ এবং ২০২৪ সালে ১১ আসনে নামে। এবারের শূন্য ফল সেই ধারাবাহিক পতনের চূড়ান্ত প্রকাশ।

উত্তরবঙ্গ—রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী—যেখানে লাঙ্গল প্রতীক একসময় শক্ত ভিত্তি গড়েছিল, সেখানেও ভরাডুবি হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি কেবল নির্বাচনী পরাজয় নয়; জাতীয় পার্টির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও বড় প্রশ্ন।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ সিলেট-১ : বাম দলের তিন প্রার্থী কে কত ভোট পেলেন
পরের সংবাদ ঢাকা-১৪ আসনে ভোট কারচুপি, ফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি তুলির
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশ

উত্তরায় বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭, চিকিৎসাধীন ৭৮ জন

বাংলা মেইল ডেস্ক
খুলনা

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ ইবির কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে

সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
বাংলাদেশসিলেট

শাহজিবাজারে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধের

‎সোহাগ মিয়া
বাংলাদেশসিলেট

কমলগঞ্জে কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব ও পুরস্কার বিতরণ

জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d