বোকা মেয়েটা
তাসকিনা ইয়াসমিন
বোকা মেয়েটা স্বপ্ন দেখতে
বড্ড বেশি ভালোবাসতো
স্বপ্নের পাল উড়িয়ে উড়িয়ে
ছুটে চলে যেত দূর দেশে
স্বপ্নের দোলায় ভেসে ভেসে
হাসত, খেলত, গাইত
জড়িয়ে থাকত নিজের আবেশে।
বোকা মেয়েটা নিজেকে ভালবাসতো না
ভালবাসতো মা-বাবা-ভাই-বোন
আর বন্ধু-স্বজন-পাড়া-প্রতিবেশীকে
ওর এসব ভালোবাসার মূল্য কেউ তো দিতই না
সবাই ভাবত কি সব আদেখলাপনা!
বোকা মেয়েটা কোনকিছুকে পরোয়া করত না
ভয়-ডর-পরাজয় বলতে ওর জীবনে
কখনোই কিছু ছিল না
ও যা ভাবত তাই করত,
ও যা চাইত সেভাবেই চলত,
কিন্তু একটা জায়গায় মেয়েটা থমকে গেল শেষে
তার সমস্ত উন্মাদনা মুখ থুবড়ে পড়ল ছেলেটাকে ভালোবেসে
বোকা মেয়েটা ভালোবেসে পৃথিবী জয় করতে চাইত
কিন্তু ওর গায়ের রং কালো বলে ওর প্রেমিক
কখনও ওর কাছেই আসেনি।
বোকা মেয়েটা ছেলেটার আকাশ হতে চেয়েছিল
পরে দেখে সে তার বাড়ির কোণে জমে থাকা
এক মুঠো দূর্বা ঘাসও হতে পারেনি।
লেখক : সাংবাদিক
তাসকিনা ইয়াসমিনের কবিতা ‘বোকা মেয়েটা’

সংবাদটি শেয়ার করুন
মন্তব্য করুন মন্তব্য করুন



