বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মজুরি ও রেশন বন্ধের প্রতিবাদে দেওরাছড়া চা শ্রমিকদের বিক্ষোভ

    অফিস গেটে তালা

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    বিদায় অনুষ্ঠানে গাছ উপড়ে পড়ে ৩ শিক্ষার্থী আহত

    কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হঠাৎ গাছ…

    বাংলা মেইল ডেস্ক
    শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

    দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ…

    তিমির বনিক
    খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা

    জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি…

    বাংলা মেইল ডেস্ক
    দৈনিক কমলগঞ্জ এক্সপ্রেস-এর আত্মপ্রকাশ

    মৌলভীবাজারের কমলগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    এপ্রিল ১৫, ২০২৫
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    মে ২৪, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন মৌলভীবাজার পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

মৌলভীবাজার পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

তিমির বনিক - মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫
শেয়ার
Ad imageAd image

দীর্ঘদিন পর মৌলভীবাজার পৌর বিএনপির তৃণমূল পর্যায়ের আনুষ্ঠানিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

মৌলভীবাজারে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটে মাদরাসার ছাত্রী ধর্ষণ করা সেই শিক্ষক গ্রেফতার
মাধবদীতে ধর্ষণ ও হত্যা: দ্রুত বিচার দাবিতে নরসিংদীতে মানববন্ধন

সোমবার (২৫ আগস্ট) বিকেলে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ কাউন্সিল বসে। সকাল থেকে নেতাকর্মীদের আগমন এবং ব্যানার–পোস্টারে সজ্জিত অডিটোরিয়াম প্রাঙ্গণ ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। গোপন ব্যালটে পৌর বিএনপির চারটি ওয়ার্ডের নতুন নেতৃত্ব বেছে নেন কাউন্সিলররা।

কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ২৫ জন প্রার্থী। ভোটার ছিলেন ২৮৪ জন। দীর্ঘদিন ধরে দলের তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব নির্বাচনের দাবি উঠছিল। অবশেষে সক্রিয় অংশগ্রহণ ও প্রতিযোগিতার মধ্য দিয়ে চারটি ওয়ার্ডে নির্বাচিত হয় নতুন কমিটি।

ফলাফলে ১ নম্বর ওয়ার্ডে সভাপতি হয়েছেন মোর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক জারাজিস খান জুবের। ২ নম্বর ওয়ার্ডে সভাপতি হয়েছেন এইচ এম সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ হোসেন বাবু এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ। ৩ নম্বর ওয়ার্ডে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুম আহমদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাবলু এবং সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ঝুনু। আর ৭ নম্বর ওয়ার্ডে সভাপতি হয়েছেন মো. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আজিজ খান এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ুন আহমেদ।

কাউন্সিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, “আজকের প্রাণবন্ত কাউন্সিল প্রমাণ করে দিয়েছে বিএনপি এখনও তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। গণতন্ত্রের লড়াই এবং ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তৃণমূলের ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে প্রতিটি ওয়ার্ডের নেতৃত্বকে মাঠে নামতে হবে। নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র আমরা রুখে দেব। জনগণের শক্তিই হবে আমাদের হাতিয়ার। এই ঐক্য অটুট থাকলে দলীয় প্রার্থীকে বিজয়ী করা কোনো কঠিন কাজ নয়।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সকল ভেদাভেদ ভুলে মিলেমিশে আসুন, সুদৃঢ় ঐক্য গড়ে তুলি এবং বিএনপির পুনর্গঠন কার্যক্রমকে শক্তিশালী করি।”

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, “সুদৃঢ় ঐক্য যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে পারে। মৌলভীবাজার পৌর বিএনপির আজকের এই কাউন্সিল থেকে আমরা শপথ নিচ্ছি—আগামী জাতীয় নির্বাচন নিয়ে যতো ষড়যন্ত্রই হোক না কেন, ঐক্যবদ্ধ বিএনপি তা শক্ত হাতে প্রতিহত করবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে প্রার্থী মাঠে নামবেন, তাঁকে বিজয়ী করতেই হবে। আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনী প্রচারণা—সব কিছুতেই ঐক্যের বিকল্প নেই। আজ সময় এসেছে ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে কেবল দলের স্বার্থে এক কাতারে দাঁড়ানোর। এই ঐক্যই আগামী দিনের বিজয়ের চাবিকাঠি।”

কাউন্সিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আব্দুল মুকিত, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, আইনজীবী সুনীল কুমার দাশ, বকসী মিছবাউর রহমান, শ্যামলী সূত্রধর, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সদস্য মো. ফখরুল ইসলাম, আবুল কালাম বেলাল, মাহমুদুর রহমান, স্বাগত কিশোর দাশ চৌধুরী, সালাহ উদ্দিন সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক চৌধুরী মামনুন, সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সৈয়দ মমশাদ আহমদ। নির্বাচন কমিশনার ছিলেন মনোয়ার আহমেদ রহমান ও সরোয়ার মজুমদার ইমন। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. সোহরাব হোসেন।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ শ্রীমঙ্গলে ভাতাভোগিদের লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠান
পরের সংবাদ শোকজের জবাবে যা বললেন ফজলুর রহমান
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশ

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ‘জাতির নবজন্মের মহোৎসব’: প্রধান উপদেষ্টা

বাংলা মেইল ডেস্ক
সিলেটে বিজিবির অভিযানে ৬ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
সিলেট

সিলেটে বিজিবির অভিযানে ৬ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশসিলেট

র‍্যাব-৯ এর অভিযানে শ্রীমঙ্গলে ৫টি এয়ারগ্যান উদ্ধার

তিমির বনিক
আন্তর্জাতিক

তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, উপকূলে আঘাত হানবে মঙ্গলবার

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d