বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেলসহ চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

    কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে…

    এম জি রাব্বুল ইসলাম পাপ্পু
    লাখাইয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    হবিগঞ্জের লাখাই উপজেলায় দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির…

    আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি
    নবীগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    কুড়িগ্রামে খাটের নিচে ৭৬ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

    কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা…

    এম জি রাব্বুল ইসলাম পাপ্পু
    বড়লেখায় ৪ হাজার ৬৬৮ চা শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

    ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চা বাগানের অসচ্ছল শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর…

    তিমির বনিক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    এপ্রিল ৫, ২০২৫
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    মে ১৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার জন্য রাখতে হবে সামাজিক অবদান
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
যুক্তরাজ্য

যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার জন্য রাখতে হবে সামাজিক অবদান

সোহেল আহমদ চৌধুরী
সোহেল আহমদ চৌধুরী - স্টাফ রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫
শেয়ার
Ad imageAd image

যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অধিকার পাওয়ার জন্য অভিবাসীদের সমাজে অবদান রাখার প্রমাণ দিতে হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। সোমবার লেবার পার্টির সম্মেলনে দেওয়া এক বক্তব্যে এই তথ্য জানিয়েছেন তিনি। এ সময় অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি পেতে হলে কিছু শর্তপূরণের কথাও জানান শাবানা।

আরও পড়ুন

হিথ্রো বিমানবন্দরে ২ লিটার তরল হ্যান্ড ব্যাগে নেওয়া যাবে
বার্মিংহামে ঐতিহাসিক ২৮ মার্চ উদযাপন
নর্থ ইস্ট রিজিয়নে বেগম খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশটির রাজনীতিতে অভিবাসন এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়। উগ্র ডানপন্থী ও অভিবাসনবিরোধীদের উত্থান দেখা যাচ্ছে দেশটিতে। এমনকি নাইজেল ফারাজের ডানপন্থী রিফর্ম ইউকে দলের জনপ্রিয়তাও বেড়ে চলেছে।

সম্প্রতি দলটি বলেছে, তারা ক্ষমতায় এলে স্থায়ী বসবাসের অনুমতির প্রথা বাতিল করবে। তার বিপরীতে ক্ষমতাসীন লেবার পার্টি এমন উদ্যোগ নিতে যাচ্ছে। তারা বলছে, এর মধ্য দিয়ে রিফর্ম ইউকে এবং লেবার পার্টির মধ্যে পার্থক্য গড়ে দেওয়া হয়েছে।

ব্রিটিশ সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষিত এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো নিট মাইগ্রেশন কমিয়ে আনা, সমাজে অভিবাসীদের কার্যকর অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং সরকারি পরিষেবার ওপর চাপ কমিয়ে আনা।

প্রস্তাবিত এই মডেল অনুযায়ী, যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে হলে অন্তত ১০ বছর আইনগতভাবে যুক্তরাজ্যে বসবাস করতে হবে। বর্তমানে এই সময়সীমা মাত্র পাঁচ বছর। আয়ের সীমা এবং সমাজে অন্তর্ভুক্তির নির্দিষ্ট মানদণ্ড পূরণের ভিত্তিতে এই সময়সীমা কমানো হতে পারে।

যারা নিয়ম ভঙ্গ করেছেন, তাদের ক্ষেত্রে এই সময়সীমা আরও বাড়ানো হবে অথবা আবেদন সরাসরি বাতিল করা হতে পারে। স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য প্রস্তাবিত শর্তগুলো হলো, কাজে নিযুক্ত থাকা, ন্যাশনাল ইন্স্যুরেন্সে নির্দিষ্ট পরিমাণে অবদান রাখা, সরকারি ভাতা গ্রহণ না করা, উচ্চমানের ইংরেজি ভাষা শেখা, অপরাধের কোনো রেকর্ড না থাকা এবং স্থানীয় সম্প্রদায়ে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত থাকা।

পরিকল্পনাটি চলতি বছরের শেষ নাগাদ জনমতের জন্য উন্মুক্ত করা হবে। তখন সাধারণ মানুষ এ প্রসঙ্গে নিজেদের মতামত দিতে পারবেন। শাবানা মাহমুদ তার বক্তব্যে বলেন, শুধু পরবর্তী সাধারণ নির্বাচনে জয়লাভ করাই চ্যালেঞ্জ নয়, বরং দেশকে ঐক্যবদ্ধ রেখে বৃহত্তর ব্রিটেন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

সাম্প্রতিক বছরগুলোতে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীর সংখ্যা বৃদ্ধি এবং যুক্তরাজ্যে অভিবাসন পরিস্থিতিই ছিল তার বক্তব্যের প্রধান বিষয়। সীমান্ত সুরক্ষিত করার জন্য যা কিছু করা দরকার তা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ইনফোমাইগ্রেন্টস।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ নিবন্ধন পাচ্ছে এনসিপি
পরের সংবাদ ইন্টারনেট ব্ল্যাক আউটের কবলে আফগানিস্তান, কী ঘটছে আড়ালে!
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিকযুক্তরাজ্য

ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মার

সৈয়দ ফরহাদ
যুক্তরাজ্য

ম্যানচেস্টারের জনপ্রিয় রেস্টুরেন্ট চেইন ‘সিবো’-কে ৮০ হাজার পাউন্ড জরিমানা

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকযুক্তরাজ্য

সুদের হার কমাতে পারে ব্যাংক অব ইংল্যান্ড

রিয়াদ রায়হান
আন্তর্জাতিকবার্মিংহাম সংবাদযুক্তরাজ্য

বার্মিংহামে বর্জ্য কর্মীদের তৃতীয় ‘মেগা পিকেট’, বর্জ্য সংকট অব্যাহত

রিয়াদ রায়হান
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d