বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
    বিষু-বর্ষবরণে মণিপুরি থিয়েটারের দুই দিনের উৎসব

    মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরিদের ঐতিহ্যবাহী 'বিষু' এবং বাঙালির প্রাণের উৎসব 'বাংলা নববর্ষ' উপলক্ষে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, ভাই গুরুতর আহত

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা–এ পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।…

    তিমির বনিক
    ফি দিলেও নিয়োগ নেই, তাজপুর কলেজে ৪৬ প্রার্থীর হতাশা

    সিলেটের ওসমানীনগর উপজেলা সদরে অবস্থিত তাজপুর ডিগ্রি কলেজ–এ বিভিন্ন পদে নিয়োগের জন্য…

    ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    আ.লীগ আগামী ৫০ বছরেও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না: সাবেক মেয়র আরিফ
    আ.লীগ আগামী ৫০ বছরেও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না: সাবেক মেয়র আরিফ
    এপ্রিল ১৪, ২০২৫
    করিডর-বন্দর দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান
    করিডর-বন্দর দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান
    মে ১৮, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
    সংসদে কাঁপা কণ্ঠে লুনার প্রশ্ন—ইলিয়াস আলী আজ কোথায়?
    মার্চ ৩১, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন হুমকির মুখে বাংলা সংস্কৃতি
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
মতামত-বিশ্লেষণ

হুমকির মুখে বাংলা সংস্কৃতি

আশরাফুল ওয়াহিদ দুলাল
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫
শেয়ার
Ad imageAd image

আউল-বাউল ও ফকিরের দেশ বাংলাদেশ। এই আউল-বাউল ফকিরদের জীবনধারার মধ্য দিয়েই গড়ে উঠেছে আমাদের বাঙালি সংস্কৃতির শিকড়। এই সংস্কৃতি আমাদের গর্বিত করে সমাজের প্রতিটি স্তরে। ইতিহাস থেকে বর্তমান—বাংলা সংস্কৃতির এই ধারা নিয়ে অসংখ্য গবেষক আজও কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন

রহস্যময় দ্বীপ লিন্ডিসফার্নে এক রোমাঞ্চকর ভ্রমণ
বিশ্বকাপ ইস্যুতে বিসিবি এখন কী করবে?
৩ ডিসেম্বর বার্মিংহামে অনুষ্ঠিত হচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ

প্রজন্ম থেকে প্রজন্মে আমরা এই ঐতিহ্য বহন করে চলেছি। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সংস্কৃতি আধুনিক হচ্ছে—এটাই স্বাভাবিক। কিন্তু সেই আধুনিকতা যেন সংস্কৃতির শিকড় ছিন্ন না করে, সেটিই আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নব প্রজন্মের কাছে সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করা দোষের নয়; কিন্তু আধুনিকতার নামে বিকৃতভাবে উপস্থাপন করাই সবচেয়ে গুরুতর অপরাধ।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির নামে বিকৃত রুচি ও নিম্নমানের উপস্থাপন আমাদের সংস্কৃতি ও ভবিষ্যৎ প্রজন্ম—উভয়কেই ক্ষতিগ্রস্ত করছে। বাবা-মাকে নিয়ে হাস্যরস, স্ত্রীকে নিয়ে অশালীন কৌতুক কিংবা সামাজিক সম্পর্ক ও পরিবেশ নিয়ে ব্যঙ্গচিত্র হয়তো সাময়িক বিনোদন দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে এটি প্রজন্মের মানসিকতায় মারাত্মক প্রভাব ফেলছে। শারীরিক গঠন বা দুর্বলতাকে উপহাসের উপকরণ বানানোও মানবিকতা ও সংস্কৃতির পরিপন্থী।

সবচেয়ে দুঃখজনক হলো—এই তথাকথিত “কনটেন্ট ক্রিয়েটর” বা “অভিনেতা”দের অনেক সময় মঞ্চে বা অনুষ্ঠানে স্থান দেওয়া হয় গর্বের সঙ্গে, অথচ সত্যিকার সংস্কৃতিবান মানুষরা থেকে যান উপেক্ষিত ও অপমানিত।

প্রবাসেও এই অবক্ষয়ের জন্য কিছু মিডিয়া দায়মুক্ত নয়। অনেক বাংলা টেলিমিডিয়া কেবল ব্যবসায়িক স্বার্থে অনুষ্ঠান তৈরি করে, সমাজ ও সংস্কৃতির প্রতি দায়িত্ববোধ থেকে নয়। অথচ গণমাধ্যমই পারে প্রবাসের প্রজন্মকে মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি অনুরাগী করে তুলতে।

একসময় মানুষ সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজের জন্য অপেক্ষা করত। সেই সংবাদপত্রই ছিল জ্ঞানের উৎস। শিশু-কিশোর, খেলাধুলা, রাজনীতি, বিনোদন—প্রতিটি বিভাগেই ছিল আলাদা পাঠকের আগ্রহ। কিন্তু এখন অনলাইন সংবাদমাধ্যমের বিকাশের সঙ্গে সঙ্গে মিথ্যা সংবাদ, অপসংস্কৃতি ও গুজবের প্রভাব বেড়েছে, কমেছে বিশ্বাসযোগ্যতা।

অনেকেই নিজেদের ‘সাংস্কৃতিককর্মী’ হিসেবে পরিচয় দেন, কিন্তু বিকৃত উপস্থাপনার প্রতিবাদ করতে ভয় পান—যদি ব্যক্তিস্বার্থে আঘাত লাগে! অথচ সংস্কৃতি মানে আত্মিক মূল্যবোধের চর্চা; যেখানে অসুস্থতা, অশালীনতা বা অবক্ষয়ের জায়গা নেই।

আমাদের প্রত্যেকের উচিত নিজেকে প্রশ্ন করা—আমি কোন সংস্কৃতি চর্চা করছি? আমি কি আমার সমাজ ও ভাষার প্রতি দায়বদ্ধ? যদি সত্যিই আমরা বাঙালি সংস্কৃতি প্রেমী হই, তবে ঘৃণাভরে এই অসুস্থ চর্চা বর্জন করব।

বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে মিডিয়াকে হতে হবে আরও দায়িত্বশীল। কেবল ব্যবসা নয়, সমাজ ও সংস্কৃতির স্বার্থে কাজ করতে হবে। প্রবাসের দায়িত্বশীল টেলিমিডিয়া যদি সঠিকভাবে কাজ করে, তবে নব প্রজন্মও সুস্থ সাংস্কৃতিক চর্চায় যুক্ত হতে পারবে।

সবশেষে, আমরা যারা সাধারণ বাঙালি—আমাদের এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। অসুস্থ কনটেন্ট, বিকৃত হাস্যরস বা তথাকথিত ‘সামাজিক অনুষ্ঠান’গুলো বয়কট করতে হবে। সমাজপতি ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে দৃঢ় অবস্থান নিতে হবে।

একটি ভাষার সংস্কৃতি হলো সেই ভাষাভাষী মানুষের জীবনব্যবস্থা—আচরণ, বিশ্বাস, জ্ঞান, শিল্প, নীতি, আইন, প্রথা ও রীতিনীতির প্রতিফলন।

তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন—আপনি কোন সংস্কৃতি সমাজের সামনে উপস্থাপন করছেন?

আসুন, আমাদের সংস্কৃতি রক্ষার দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে গ্রহণ করি। কারণ, আমার সংস্কৃতি—আমার অহংকার।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ যুক্তরাজ্যে ঘিলাছড়ার প্রাক্তন ছাত্রছাত্রীদের মতবিনিময় সভা
পরের সংবাদ রাজনৈতিক সংকটের জন্য দায়ী অন্তর্বর্তী সরকার : মির্জা ফখরুল
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

খেলাধুলা

বিপিএলে সিলেট টিমের মালিকানা নিচ্ছেন প্রবাসী জগলুল হুদা

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশ

কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্তের চেষ্টা করছে: ড. ইউনূস

বাংলা মেইল ডেস্ক
বিনোদন

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

ভারতের বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে নিহত ৮

সুজন চক্রবর্তী
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d