বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদ আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় শিক্ষার্থীদের দুই পক্ষের…

    মুহাম্মদ সোহান
    বিয়ের প্রলোভনে রিসোর্টে রাত কাটিয়ে পলায়ন, স্থানীয়দের চাপে বিয়ে

    সুনামগঞ্জের তাহিরপুরে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে রাত্রিযাপন করে পালিয়ে…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    মেঘালয়ে কয়লা গুহায় পাথরচাপায় বাংলাদেশির মৃত্যু

    অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ের পাহাড়ি এলাকায় কয়লা গুহায় কাজ করতে গিয়ে…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বেশি দামে তেল-গ্যাস বিক্রি, শায়েস্তাগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল ও গ্যাস সিলিন্ডার…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    মানিকপুরে ‎এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    ‎মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে অবস্থিত ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি…

    ‎সোহাগ মিয়া
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়ে বিএনপি ‘সিরিয়াস’: সালাহউদ্দিন আহমেদ
    সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়ে বিএনপি ‘সিরিয়াস’: সালাহউদ্দিন আহমেদ
    এপ্রিল ২০, ২০২৫
    ‘ন্যায়বিচার পাওয়া থেকে জনগণকে কেউ বঞ্চিত করতে পারবে না’
    মে ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন Channel S—কমিউনিটিকে এক সুতোয় বেঁধে রাখার গল্প
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
মতামত-বিশ্লেষণ

Channel S—কমিউনিটিকে এক সুতোয় বেঁধে রাখার গল্প

মোহাম্মদ আতিকুর রহমান - লেখক ও সাংবাদিক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫
শেয়ার
Ad imageAd image

আজ থেকে ২১ বছর আগে এক তরুণ একটি স্বপ্ন দেখেছিলেন—ব্রিটেনে ছড়িয়ে থাকা বাংলাদেশী কমিউনিটিকে একটি প্ল্যাটফর্মে আনা, তাদের পক্ষে কথা বলার একটি শক্ত ও নির্ভরযোগ্য কণ্ঠ তৈরি করা। সেই স্বপ্ন আর সাহসী সিদ্ধান্ত থেকেই জন্ম নেয় চ‍্যানেল এস। সময় আজ প্রমাণ করেছে, সেই উদ্যোগ কোনো আবেগী কল্পনা ছিল না, ছিল একটি দূরদর্শী পরিকল্পনা।

আরও পড়ুন

মাহমুদ আহমেদিনেজাদ, যুক্তরাষ্ট্রের ৩ সেনা ও ৯ ইসরায়েলি নিহত
বেরোবির কেন্দ্রীয় ছাত্রসংসদ (ব্রাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা
গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের আয়োজনে কুলাউড়ায় মশাল মিছিল ও সমাবেশ

যিনি সেই স্বপ্ন দেখেছিলেন, তিনি আর কেউ নন—ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির পক্ষে যার কণ্ঠ সবার আগে শোনা যায়, যিনি সংকটে মানুষের পাশে দাঁড়ান আগেভাগেই, যাঁর হাত ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হয় আরও দৃঢ় ও স্পষ্ট—তিনি মাহী ফেরদৌস জলিল। তার সাহসী পদক্ষেপ ও দৃঢ় মানসিকতার কারণেই Channel S আজ অন্যদের থেকে যোজন যোজন এগিয়ে।

প্রবাসে বসবাস করা একটি কমিউনিটির জন্য দায়িত্বশীল গণমাধ্যম কতটা জরুরি, তা না দেখলে বোঝা যায় না। ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটি সেই অভিজ্ঞতা পেয়েছে Channel S-এর মাধ্যমে। ২১ বছর ধরে এই চ্যানেল শুধু সম্প্রচার করেনি, কমিউনিটির পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করে গেছে—নীরবে, ধারাবাহিকভাবে, অবস্থান নিয়ে।

আমি বিষয়টা শুধু দর্শক হিসেবে দেখিনি। Channel S-এ বার্মিংহাম প্রতিনিধি হিসেবে যুক্ত হওয়ার পর বিভিন্ন সময় বেশ কিছু আলোচিত নিউজ করেছি। তখন খুব কাছ থেকে দেখেছি—একটি নিউজ প্রচারের পর কী ধরনের প্রতিক্রিয়া আসে, কীভাবে চাপ তৈরি হয়, আর সেই চাপ Channel S-এর অফিস ও নিউজ টিম কীভাবে দৃঢ় হাতে সামলায়। তখনই বুঝেছি, এই চ্যানেলের শক্তি কোথায়।

Channel S-এ কোনো একটি বিষয়ে নিউজ হওয়া মানেই বিষয়টা শুধু স্ক্রিনে সীমাবদ্ধ থাকে না। সংশ্লিষ্ট দপ্তরের টনক নড়ে। কারণ এখানে খবর থেমে থাকে না শিরোনামে। ঢুকে পড়ে গভীরে। প্রশ্ন তোলে, জবাব চায়। কমিউনিটির স্বার্থের প্রশ্নে Channel S কখনো নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কথা বলেনি।

শুধু যে অনুষ্ঠান দিয়েই Channel S কমিউনিটির মন কেড়েছে—তা কিন্তু নয়। সত্যটা হলো, Channel S-এর প্রাণভোমরা হচ্ছে এর নিউজ। প্রতিদিন রাত ১০টায় প্রচারিত এই সংবাদ পুরো যুক্তরাজ্য ছাড়াও ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বাংলাদেশীরা নিয়ম করে দেখতেন। এটা কৌতূহল না, এটা অভ্যাসও না—এটা ছিল নির্ভরতার জায়গা। মানুষ জানত, এখানে খবর মানে সাজানো গল্প নয়, এখানে থাকে খোঁজ নেওয়া সত্য।

বস্তুনিষ্ঠ সংবাদ তুলে আনতে Channel S-এর সাংবাদিকরা থাকেন সদা জাগ্রত। মাঠে, ফোনে, নথিতে—সবখানেই তারা উপস্থিত। সহজ রাস্তা ছেড়ে কঠিন প্রশ্ন বেছে নেওয়ার সাহসটাই এই নিউজ টিমের শক্তি। এ কারণেই ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটিতে Channel S-এর নিউজকে অনেকেই বিবিসির নিউজের সঙ্গে তুলনা করেন। এই তুলনা হাওয়ায় ভেসে আসেনি। খবরের ধার, গভীরতা আর গ্রহণযোগ্যতায় Channel S নিজেই সেই মানদণ্ড তৈরি করেছে।

তবে গত কয়েক মাস ধরে কারিগরি কিছু সমস্যার কারণে রাত ১০টার নিয়মিত সংবাদ আর প্রতিদিন প্রচারিত হচ্ছে না। এখন সপ্তাহে মাত্র দুই দিন নিউজ দেখানো হয়। এ নিয়ে কমিউনিটিতে প্রশ্ন তৈরি হয়েছে, উদ্বেগও আছে। মানুষ আবার আগের মতো প্রতিদিনের নিউজ ফিরে পাওয়ার অপেক্ষায় আছে। কারণ যে নিউজ কমিউনিটিকে কানেক্ট করে, সেই নিউজ মানুষ প্রতিদিনই স্ক্রিনে দেখতে চান।

অপরদিকে ‘রিয়ালিটি উইথ মাহী’ শুধু একটি টক শো নয়। এটি মূলত মাহী ফেরদৌস জলিলের অবস্থানের প্রকাশ। তিনি উপস্থাপক হিসেবে কথা বলেন না, কথা বলেন একজন দায়িত্বশীল কণ্ঠ হিসেবে। সংকটের সময় পুরো কমিউনিটি অপেক্ষা করে—মাহী ফেরদৌস জলিল কী বলবেন, কীভাবে বিষয়টা দেখবেন। কারণ তার কথার ভেতর থাকে অভিজ্ঞতা, স্পষ্টতা আর কমিউনিটির প্রতি দায়। এই কারণেই তার বলা একটি বাক্য অনেক সময় দীর্ঘ আলোচনার জন্ম দেয়।

চ‍্যানেল এস’র এই দীর্ঘ পথচলার পেছনে রয়েছে একটি শক্ত নেতৃত্ব ও সুসংগঠিত টিম। যেখানে নির্ভরতার প্রতীক হয়ে এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল লিড দিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি চ‍্যানেল এস’র আরেক হড় নির্ভরতা হচ্ছেন Channel S-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী। ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান আব্দুল হক দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছেন পুরো টিমকে উদ্বুদ্ধ করতে।

এছাড়া হেড অব প্রোগ্রাম বিসেবে দায়িত্বে রয়েছেন ফারহান মাসুদ খান। প্রোডিউসার হিসেবে আব্দুল আহাদ, হেড অব নিউজ মিল্টন রহমান এবং নিউজ এডিটর রুপি আমিন—এই টিমটাই Channel S-এর কনটেন্ট ও নিউজকে একটি সুসংগঠিত কাঠামোর মধ্যে ধরে রেখেছেন। এই সমন্বয়ই Channel S-কে অন্যদের থেকে আলাদা করেছে।

দেশ আর প্রবাসের মাঝে যে সেতুটা দরকার, Channel S সেই সেতু তৈরি করেছে কাজ দিয়ে। তাই ১৬ ডিসেম্বর এলেই ওয়ালথামস্টোর অফিসে মানুষের ভিড় দেখা যায়। ফুল আসে, শুভেচ্ছা আসে, ভালোবাসা আসে। এসব আনুষ্ঠানিকতা না—এগুলো কৃতজ্ঞতার প্রকাশ।

এই ২১ বছরে Channel S অনেককে প্ল্যাটফর্ম দিয়েছে, অনেক সত্য সামনে এনেছে, অনেক অস্বস্তিকর প্রশ্ন তুলেছে। ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির পক্ষে এক শক্তিশালী ভয়েস হয়ে জন্মলগ্ন থেকেই কাজ করে যাচ্ছে চ‍্যানেল এস।

কমিউনিটির বিশ্বাস, কারিগরি সমস্যাগুলো দ্রুত কাটিয়ে খুব শিগগিরই Channel S আবার নিয়মিত রাত ১০টার সংবাদ নিয়ে ফিরবে। কারণ কমিউনিটির সাথে কানেক্ট থাকা যে নিউজ, তা থেমে থাকতে পারে না।

আমার চোখে Channel S কোনো প্রতিষ্ঠান না—এটা একটি অবস্থান। কমিউনিটির পক্ষে দাঁড়ানোর অবস্থান। আর এই অবস্থান ধরে রাখাই ২১ বছরের সবচেয়ে বড় সাফল্য।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ বিজিবির অভিযানে ট্রাকসহ সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ
পরের সংবাদ যুক্তরাজ্যে মাদক ও অস্ত্র পাচারে অপরাধী চক্রের টার্গেট কিশোররা
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশসিলেট

দুই কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া আটক

তিমির বনিক
ঢাকাবাংলাদেশ

অপেক্ষার অবসান: মেথিকান্দা স্টেশনে ‘এগারো সিন্দুর মেইল’-এর যাত্রাবিরতি শুরু

হাবিব উল্লাহ
ঢাকাবাংলাদেশরাজনীতি

ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

বাংলা মেইল ডেস্ক
ঢাকাবাংলাদেশ

কৃষি জমির টপ সয়েল কাটায় মোবাইল কোর্ট, লাখ টাকা জরিমানা

হাবিব উল্লাহ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d