সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহতদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। আহতদের নাম ঠিকানা পাওয়া যায় নি।
সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর- ফতেপুর সড়কের বারংকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বারুংকা গ্রাম থেকে শাহ আলম মোটরসাইকেলে আনোয়ারপুর- ফতেপুর দিয়ে আনোয়ারপুর বাজারের দিকে যাচ্ছিল। অপর দিকে একেই সড়ক দিয়ে সুনামগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে আরেকটি মোটরসাইকেল যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম নিহত হয়,একেই ঘটনায় দুই মটর সাইকেলের আরও পাঁচজন গুরুত্বর আহত হয়েছে। তাদের অবস্থা আশংকা জনক বলে জানাগেছে।
এদিকে ঘটনার পর পর আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে আহতদের অবস্থা অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করে কর্তব্যরত চিকিৎসকগণ।
একজন নিহতের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন,সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনায় পাঁচজন আহত আছেন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।





