বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    কথা বললেই মামলার সংখ্যা বাড়ে: পলক
    মার্চ ১০, ২০২৫
    সিলেট থেকে বাংলাদেশ স্বরাজ পার্টি- বিএসপি এর আত্মপ্রকাশ
    সিলেট থেকে বাংলাদেশ স্বরাজ পার্টি- বিএসপি এর আত্মপ্রকাশ
    মে ৬, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ভোট দিতে একমাত্র ভরসা নৌকা
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

ভোট দিতে একমাত্র ভরসা নৌকা

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬
শেয়ার
Ad imageAd image

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে অবস্থিত ভদ্রকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। এই কেন্দ্রের অধীনে থাকা সাতটি গ্রামের মধ্যে তিনটির অবস্থান নদীর এপারে হলেও চকবিজলী, চুকাইবাড়ি, তালঘরিয়া ও হলহলিয়া–এই চারটি গ্রাম পড়েছে তুলসীগঙ্গা নদীর ওপারে। জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আনন্দ থাকলেও এই চার গ্রামের মানুষের মনে রয়েছে গভীর কষ্ট।

আরও পড়ুন

পাঁচদোনায় মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মাটি উত্তোলনে তিন লাখ টাকা জরিমানা
শেখ মুজিব বাংলাদেশকে ‘ভারতের করদ রাজ্যে’ পরিণত করেন : নাহিদ
গাইবান্ধায় মাজারের শিরনি নিয়ে মারপিট, ১ ব্যক্তি নিহত

নদী পার হওয়ার জন্য কোনো সেতু না থাকায় ভোটারদের একমাত্র ভরসা ডিঙ্গি নৌকা। বিকল্প হিসেবে সাত কিলোমিটার দীর্ঘ পথ ঘুরে কেন্দ্রে আসার সুযোগ থাকলেও তা সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ডিঙ্গি নৌকায় নদী পার হয়েই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হচ্ছে।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে নদীর ওপারে চকবিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র থাকলেও জাতীয় সংসদ নির্বাচনে তাদের নদী পার হয়ে ভদ্রকালী কেন্দ্রে আসতে হয়। নদী পার হওয়ার এই বিড়ম্বনার কারণে অনেক সাধারণ ভোটারের মাঝে ভোট দিতে যাওয়ার অনীহা তৈরি হয়েছে।

নুরুন্নবী নামের এক ভোটার জানান, নৌকা না পাওয়া গেলে বা নৌকায় অতিরিক্ত ভিড় হলে অনেকেই ঝুঁকি নিতে চান না। বিশেষ করে তরুণরা কোনোমতে পার হতে পারলেও নারী, বৃদ্ধ ও অসুস্থদের জন্য এই যাত্রা অত্যন্ত দুরূহ। মোছা. বানু নামের এক ভোটার ক্ষোভ প্রকাশ করে বলেন, নৌকার ব্যবস্থা থাকলেও নদীতে কোনো স্থায়ী ঘাট নেই। নদীর খাড়া ঢাল বেয়ে নৌকায় ওঠানামা করা বয়স্ক ও অসুস্থদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। এই ভোগান্তির কারণে কেন্দ্রে ভোট কাস্টিং কমে যাওয়ার আশঙ্কাও করছেন স্থানীয়রা।

ভদ্রকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৪ হাজার ৪৪৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নদীর ওপারের চার গ্রামেই প্রায় দেড় হাজার ভোটার। ভোটারদের এই ভোগান্তি বিবেচনায় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নদী পারাপারের জন্য বিশেষ নৌকার ব্যবস্থা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা আল-মামুন মিয়া জানান, নদী পার হয়ে কেন্দ্রে আসার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। ভোটারদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নৌকার সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। তবে ভোটারদের দাবি, দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে এখানে একটি সেতু নির্মাণ করা হলে চরাঞ্চলের মানুষের এই চিরস্থায়ী কষ্টের অবসান হবে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ হবিগঞ্জ-৩ আসনে সকালেই ভোট দিলেন দুই প্রার্থী
পরের সংবাদ ‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে’ শুনে কান্নায় ভেঙে পড়লেন নুরজাহান বেগম
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশসিলেট

বিশ্বজয়ী হাফিজদের রাষ্ট্রীয় মূল্যায়নের দাবি

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশলিড

‘নতুন বাংলাদেশ দিবস’ নিয়ে আপত্তি, পুনর্বিবেচনার কথা ভাবছে সরকার

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশসিলেট

শ্রীমঙ্গলে কিশোর নিখোঁজের দু’দিন পর লাশ উদ্ধার

তিমির বনিক
জাতীয়বাংলাদেশরাজনীতি

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d