বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম…

    বাংলা মেইল ডেস্ক
    কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

    মৌলভীবাজারের বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় লিটন মিয়া (৩৫) নামে মোটরসাইকেল আরোহী এক…

    তিমির বনিক
    পানিবাহিত রোগে ঢাবির শতাধিক ছাত্রী অসুস্থ

    মধ্যরাতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ

    বাংলা মেইল ডেস্ক
    হয়রানি ও প্রতারণা এড়াতে রেল কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত

    আসন্ন ঈদ উপলক্ষে ট্রেনে যাত্রী হয়রানি ও টিকেট সংগ্রহ সংক্রান্ত প্রতারণা এড়াতে…

    বাংলা মেইল ডেস্ক
    তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে জুয়াড়িদের হামলা

    ৪ পুলিশ সদস্য আহত, আটক ৭

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    আইনমন্ত্রী আনিসুলকে চড়-থাপ্পড়, দৌড়ে রক্ষা পেলেন
    আইনমন্ত্রী আনিসুলকে চড়-থাপ্পড়, দৌড়ে রক্ষা পেলেন
    এপ্রিল ২৮, ২০২৫
    সমমনা ইসলামী দলসমূহের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত
    মে ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    স্টারমার সরে গেলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে যারা এগিয়ে
    মে ১৪, ২০২৬
    ইলিয়াস-জামানসহ ৩৮ জন নেতাকর্মীর খালাস
    মে ১৩, ২০২৬
    অবৈধভাবে হলে থাকছেন ইবি শিবির নেতা
    মে ১২, ২০২৬
    লেবার সরকারের নেতৃত্ব নিয়ে হতাশা প্রকাশ করে মন্ত্রিত্ব ছাড়লেন জেস ফিলিপস
    মে ১২, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন তালিকায় নেই অনেক ক্ষতিগ্রস্ত কৃষকের নাম
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

তালিকায় নেই অনেক ক্ষতিগ্রস্ত কৃষকের নাম

সরকারি সহায়তা নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

আশীষ দাশ গুপ্ত। লাখাই প্রতিনিধি
আশীষ দাশ গুপ্ত। লাখাই প্রতিনিধি
প্রকাশিত: মে ১১, ২০২৬
শেয়ার
Ad imageAd image

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরো ফসলের ক্ষয়ক্ষতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার। এ লক্ষ্যে হবিগঞ্জের লাখাই উপজেলা কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষক ও জমির পরিমাণ নির্ধারণ করে প্রশাসনের কাছে তালিকা জমা দিয়েছে। তবে তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক কৃষক। তাঁদের অভিযোগ, ফসল হারিয়েও অনেকের নাম তালিকায় ওঠেনি। আবার যাঁদের নাম এসেছে, তাঁদের ক্ষতির পরিমাণ বাস্তবের তুলনায় কম দেখানো হয়েছে।

আরও পড়ুন

সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ষড়যন্ত্র রুখে দিতে রিকশা প্রতীকে ভোটের আহ্বান মামুনুল হকের

গত রোববার উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের স্বজন গ্রামে গিয়ে একাধিক কৃষকের সঙ্গে কথা বলে এসব অভিযোগ পাওয়া যায়।

স্বজন গ্রামের কৃষক কালা মিয়া বলেন, তাঁর ১০ কানি জমির মধ্যে চার কানি পানিতে তলিয়ে গেছে। যে ধান কেটে ঘরে তুলেছেন, তারও অর্ধেকের বেশি নষ্ট হয়েছে। কৃষক আনজব আলী বলেন, তাঁর ১৬ কানি জমির মধ্যে আট কানি সম্পূর্ণ ডুবে গেছে। দিন ইসলাম নামের আরেক কৃষকের ছয় কানি জমি পানিতে তলিয়ে গেলেও তালিকায় তাঁর নাম শেষের দিকে রাখা হয়েছে।

স্থানীয় কৃষকদের দাবি, সৈয়দ পাঠান, খোকন মিয়া, শাহ আলমের স্ত্রী ও জাহাঙ্গীর মওয়াসহ প্রায় ১৫০ থেকে ২০০ ক্ষতিগ্রস্ত কৃষকের নাম তালিকায় নেই। তাঁদের ভাষ্য, সপ্তাহখানেক আগে উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল মিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে অনলাইনে আবেদন করতে বলেন। এ সময় কিছু কৃষকের জাতীয় পরিচয়পত্রও সংগ্রহ করা হয়।

কৃষকদের অভিযোগ, এলাকার কয়েকটি হাওরের বিস্তীর্ণ জমি পানিতে তলিয়ে যাওয়ায় অনেকে ধান কাটতেই পারেননি। আবার কেউ ধান কেটে আনলেও অতিবৃষ্টির কারণে খলায় ধান পচে গেছে।

কৃষক দিলাল মিয়া বলেন, “যাদের এক কানিও জমি নেই, তারাও আবেদন করেছে।”

স্থানীয় কয়েকজন কৃষক অভিযোগ করেন, প্রকৃত কৃষকদের পাশাপাশি এমন কিছু ব্যক্তিও আবেদন করেছেন, যাঁদের কোনো কৃষিজমি নেই। এতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা সহায়তা পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন।

লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন বলেন, “কৃষকেরা তখন হাওরে ধান নিয়ে ব্যস্ত ছিলেন। আর যাঁদের জমি নেই, তাঁরা আবেদন নিয়েই বেশি ব্যস্ত ছিলেন।”

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, লাখাই উপজেলার ছয়টি ইউনিয়নে প্রায় ২ হাজার ২০০ হেক্টর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ১১ হাজার মেট্রিক টন ধান উৎপাদন ব্যাহত হয়েছে। ভারী বৃষ্টির কারণে অনেক কৃষক ফসল ঘরে তুলতে পারেননি। আবার কেউ ধান কেটে আনলেও অতিরিক্ত বৃষ্টিতে তা নষ্ট হয়েছে।

তালিকায় অনিয়মের অভিযোগ তুলে লাখাই উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল খরছু বলেন, “ক্ষতিগ্রস্ত নন—এমন অনেকের নাম তালিকায় এসেছে। আবার প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম বাদ পড়েছে।”

এ বিষয়ে লাখাই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল মিয়া বলেন, “খুব অল্প সময়ের মধ্যে আবেদন নিতে হয়েছে। ১ নম্বর ইউনিয়ন থেকে ৮৫০ জন কৃষকের তালিকা নেওয়ার কথা থাকলেও আবেদন করেছেন প্রায় ২ হাজার ৬০০ জন। তাই অনেকেই বাদ পড়বেন।”

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলামের কাছে জমি না থাকা ব্যক্তিদের আবেদন করার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “তালিকা নিয়ে ইউএনওর সঙ্গে আলোচনা করা হবে।” তিনি আরও বলেন, “যখন জমি তলিয়ে যাচ্ছিল, তখন অনেক মানুষ বাজারে ঘুরে বেড়িয়েছেন। তাঁরা যদি ধান কাটায় সহযোগিতা করতেন, তাহলে এত জমি পানিতে তলিয়ে যেত না।”

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, আহত ১
পরের সংবাদ হিমাচলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গভীর খাদে পর্যটকবাহী গাড়ি; নিহত অন্তত ৬
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশরাজনীতি

মানুষের ভালোবাসা অর্জনে কাজ করতে হবে : মন্ত্রী আরিফুল হক

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশসিলেট

‘প্রজন্মকে বইমুখী করতে বইমেলার বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ

মনোহরদীতে অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

হাবিব উল্লাহ
বাংলাদেশ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মিরাবাজার ইউনিটের ইফতার বিতরণ

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d