বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    শ্রীমঙ্গলে একটি চারতলা ভবনের ওয়াশরুম থেকে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লোকালয়ের একটি চারতলা ভবনের শৌচাগার (ওয়াশরুম) থেকে বিপন্ন প্রজাতির…

    তিমির বনিক
    হামের রোগীদের জন্য আলাদা ওয়ার্ড, চিকিৎসকদের দিনে দুই বেলা রাউন্ডের নির্দেশ

    হামের রোগীদের চিকিৎসায় নতুন কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, এখন…

    বাংলা মেইল ডেস্ক
    সুনামগঞ্জে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিল গ্রামবাসী

    সুনামগঞ্জের তাহিরপুরে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    লাখাইয়ে পরিত্যক্ত ঘরের পাশে গাঁজাচাষ, তাজা গাছসহ আটক ১

    হবিগঞ্জের লাখাই উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাজা গাঁজাগাছ ও গাঁজাসহ…

    লাখাই প্রতিনিধি
    মৌলভীবাজারে ৩ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ শুরু

    "স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" এই লক্ষ্যকে সামনে রেখে জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ধরতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান
    মার্চ ২৪, ২০২৫
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    মে ১১, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত
    মে ১৯, ২০২৬
    দেশ গঠনে বিরোধীদলকে সহযোগী হিসেবে মূল্যায়ন করতে হবে
    মে ১৯, ২০২৬
    এনসিপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব হলেন সাদিয়া ফারজানা
    মে ১৮, ২০২৬
    ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট
    মে ১৮, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন হামের রোগীদের জন্য আলাদা ওয়ার্ড, চিকিৎসকদের দিনে দুই বেলা রাউন্ডের নির্দেশ
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

হামের রোগীদের জন্য আলাদা ওয়ার্ড, চিকিৎসকদের দিনে দুই বেলা রাউন্ডের নির্দেশ

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তর | ছবি: বাসস
শেয়ার
Ad imageAd image

হামের রোগীদের চিকিৎসায় নতুন কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে হাম ও হামের উপসর্গ থাকা রোগীদের চিকিৎসার জন্য সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আলাদা ওয়ার্ড বা কেবিনের ব্যবস্থা রাখতে হবে। একই সঙ্গে হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতিদিন সকাল-বিকেল দুই বেলা রাউন্ড দিতে হবে।

আরও পড়ুন

১৪৪১ অসচ্ছল সাংবাদিক পরিবারকে ৭ কোটি ৭৩ লক্ষ টাকা সহায়তা সরকারের
বেলাবোতে যুব ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা বিতরণ
সেনাবাহিনীর অভিযানে রাজনগরে দেশীয় অস্ত্র উদ্ধার

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ নির্দেশনা দেয়। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের জন্যও একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও হামের উপসর্গ থাকা রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে।

এ ছাড়া হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা এবং প্রয়োজনে ভর্তি করে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করার কথাও বলা হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়, ছুটির দিনসহ প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল-বিকেল দুই বেলা রাউন্ড দেবেন।

প্রত্যেক ভর্তি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী হাসপাতালে অবস্থান করতে পারবেন বলেও জানানো হয়েছে।

ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে ০১৭৫৯১১৪৪৮৮ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বেসরকারি হাসপাতালের জন্যও কড়া নির্দেশনা

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বেসরকারি হাসপাতালে হামের রোগী ভর্তি না করার অভিযোগ পাওয়া যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বেসরকারি হাসপাতালের জন্যও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সব বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে। পাশাপাশি হাম ও সন্দেহজনক হাম রোগীদের ভর্তি করে চিকিৎসা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন-২০২২-এর ৬-এর (ট) অনুযায়ী সকল বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ন্যূনতম ১০ শতাংশ শয্যা দরিদ্র জনগণের জন্য সম্পূর্ণ বিনা ভাড়ায় সংরক্ষণের বিধান রয়েছে। এই ১০ শতাংশ শয্যার অর্ধেক শয্যা হাম রোগ ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট থাকবে। যেমন ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শতাংশের অর্ধেক ৫ শতাংশ হিসেবে ১২টি শয্যা নির্দিষ্ট রাখতে হবে। বিষয়টি জরুরি বিভাগ ও অনুসন্ধান ডেস্কে জানাতে হবে।’

এসব হাসপাতালেও ভর্তি রোগীর সঙ্গে একজন অভিভাবক বা দর্শনার্থী থাকার সুযোগ থাকবে। একই সঙ্গে ভর্তিকৃত রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রয়োজনে ০১৭৫৯১১৪৪৮৮ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাম ও হাম-সন্দেহজনক রোগীদের চিকিৎসায় স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করতে হবে।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ সুনামগঞ্জে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিল গ্রামবাসী
পরের সংবাদ শ্রীমঙ্গলে একটি চারতলা ভবনের ওয়াশরুম থেকে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশরাজনীতিসিলেট

সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশসিলেট

র‌্যাবের অভিযানে ১১০টি এয়ারগানের গুলি, দুইটি এয়ারগান উদ্ধার

তিমির বনিক
বাংলাদেশরাজনীতিসিলেট

মুক্তাদীরকে মিষ্টিমুখ করালেন হাবিব, ফুল নিয়ে নাছিরের বাসায় শিশির মনির

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশসিলেট

মৌলভীবাজারে বিএনপির কমিটি নিয়ে বিতর্ক, কয়েকটি কমিটি বাতিল

তিমির বনিক, মৌলভীবাজার
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d