সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা ডেকোরেটার্স, সাউন্ড ও ইভেন্টের উদ্যোগে উপজেলার সব মালিককে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে তাহিরপুর সি এন আর এস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাজী ডেকোরেটার্সের মালিক হাজী ইসহাক মিয়া।
তাহিরপুর উপজেলা ডেকোরেটার্স, সাউন্ড ও ইভেন্টের সদস্যদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি সুবীর এস শুভ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাসেল আহমদ, কোষাধ্যক্ষ মো. দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক বিপ্লু দাস ও সমন্বয়ক উত্তম হাসান।
এ সময় উপজেলা ডেকোরেটার্স, সাউন্ড ও ইভেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।





