বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সংসদীয় গণতন্ত্রই চায় ইসলামপন্থি ৬ দল
    মে ২৮, ২০২৫
    ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে : ফখরুল
    জুন ১৩, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন সনদ বাস্তবায়নের একমাত্র জায়গা হবে জাতীয় সংসদ : সালাহউদ্দিন
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
রাজনীতি

সনদ বাস্তবায়নের একমাত্র জায়গা হবে জাতীয় সংসদ : সালাহউদ্দিন

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ | ছবি : সংগৃহীত
শেয়ার
Ad imageAd image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ আগামী জাতীয় সংসদে বাস্তবায়ন হবে। সনদ জাতি, জনগণ, রাজনৈতিক দল এবং স্টেকহোল্ডারদের মধ্যে একটি সামাজিক চুক্তি। আমি মনে করি, এই সনদ বাস্তবায়নের একমাত্র জায়গা হবে জাতীয় সংসদ। বুধবার (৩০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ২২তম দিনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

‘ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে এখানে দাঁড়িয়েছি’ : জাইমা
লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
সংসদে কাঁপা কণ্ঠে লুনার প্রশ্ন—ইলিয়াস আলী আজ কোথায়?

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি কোনো আইনি ভিত্তি চায় কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ-২০২৫ একটি প্রস্তাবনা—যেখানে ব্যাখ্যা করা হয়েছে কী প্রেক্ষিতে এই ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, কিভাবে সরকার গঠিত হয়েছে, ফ্যাসিবাদী আচরণের প্রকৃতি কী ছিল, জাতির প্রত্যাশা ও অভিপ্রায় কী—এইসব বিষয়ে। এরপর সেই খসড়ার ভিত্তিতে একটি ‘অঙ্গীকারনামা’ তৈরি হয়েছে। সেখানে বলা হয়েছে, যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলোর বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে আইন, সংবিধান, বিধি-বিধান সংশোধন করা হবে—এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এক জায়গায় তারা পরিষ্কারভাবে বলেছেন এই প্রতিশ্রুতিগুলো সংসদ গঠিত হওয়ার দুই বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এই বিষয়ে আমরা পুরোপুরি একমত।

বিএনপি জুলাই সনদের জন্য কোনো আইনি ভিত্তি চায় কি না এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ কেউ বলছেন যে, এটি একটি লিগ্যাল ডকুমেন্ট হবে। আমি বলি, এতগুলো রাজনৈতিক দল, এতদিন ধরে একসাথে ট্রান্সপারেন্ট আলোচনায় অংশ নিচ্ছে— এটা একটা ‘ওপেন কোর্ট ট্রায়ালের’ মতোই, সবকিছু সরাসরি সম্প্রচার হয়েছে। জাতি দেখছে কে কী বলেছে, কার অবস্থান কী। এরপর যখন প্রধান উপদেষ্টার স্বাক্ষরসহ, সংস্কার কমিশনের সকল চেয়ারম্যান, ঐকমত্য কমিশনের সব সদস্য, জাতীয় নেতৃবৃন্দ ও সব দলের প্রতিনিধির স্বাক্ষরসহ একটি সনদ তৈরি হবে—তা ওয়েবসাইটে প্রকাশিত হবে, পত্রিকায় আসবে—তখন কি আর কোনো রাজনৈতিক দল সাহস করবে সেটা অস্বীকার করার? যারা অস্বীকার করবে, তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা কোথায় থাকবে? এর চেয়ে বড় জাতীয় ঐকমত্য আর কী হতে পারে?

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে আছি— জুলাই-আগস্টের ছাত্র অভ্যুত্থানের পর, জাতির যে প্রত্যাশা, শহীদদের যে অঙ্গীকার, রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা—এগুলো উপেক্ষা করে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে, এটা আমি মনে করি না। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। কিভাবে বাস্তবায়ন হবে, সেই বিষয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবের সঙ্গে আমরা একমত। অনেক সংস্কার বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে, অধ্যাদেশ জারি করে। শুধু সংবিধান সংশোধনের সুপারিশগুলো বাদ দিলে, বাকিগুলো আগেই বাস্তবায়ন সম্ভব। এমনকি চূড়ান্ত কমিটমেন্ট দেওয়ার আগেও তা সম্ভব। এই সবই হচ্ছে ঐকমত্যের ভিত্তিতে। অতএব, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংবিধান সংশোধন। জাতির সঙ্গে আমরা যে আলোচনা করেছি, যে বিষয়ে ঐকমত্য হয়েছে, তা নিয়েই আমরা চুক্তিতে স্বাক্ষর করবো। আর যেগুলো নিয়ে ঐকমত্য হয়নি, তা নিয়ে আমরা এখনো আলোচনা করছি, বিতর্ক করছি, সমঝোতায় আসার চেষ্টা করছি। যদি কারও মধ্যে কোনো সন্দেহ থাকত যে, সবকিছু ক্ষমতা পাওয়ার পর বাস্তবায়ন করবো তাহলে তো অনেক আগেই সেটা করে ফেলা যেত। এখানে জাতিকে ধোঁকা দেওয়ার কোনো মানসিকতা আছে বলে আমি মনে করি না। ৬টি প্রধান সংস্কার কমিশনের মোট সুপারিশ ছিল ৮২৬টি। এর মধ্যে আমরা মাত্র ৫১টি প্রস্তাবে একমত হইনি। এত বড় একটি ঐক্যমতের প্রক্রিয়ার পরও কেউ কেউ বলে বিএনপি সংস্কার মানছে না।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ বাণিজ্য ঘাটতিকে গুরুত্ব দিয়ে শেষ মুহূর্তের আলোচনায় বাংলাদেশ
পরের সংবাদ ‘বিষাক্ত সম্পর্কে পুরুষরাও থাকেন, তারাও পুরুষতন্ত্রের শিকার’
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

রাজনীতি

জামায়াতের সঙ্গে টানাপোড়েন, নতুন জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশরাজনীতিসিলেট

সিসিক নির্বাচন ঘিরে সরগরম রাজনীতি, আলোচনায় বদরুজ্জামান সেলিম

সৈয়দ ফরহাদ
জাতীয়বাংলাদেশরাজনীতি

ভাড়ার সঠিক তালিকা মহাসড়কের স্টপেজে টাঙিয়ে দেবো : এমপি হানজালা

বাংলা মেইল ডেস্ক
সিলেট বিএনপি এখনো ইলিয়াস আলীর অপেক্ষায়
বাংলাদেশরাজনীতি

সিলেট বিএনপি এখনো ইলিয়াস আলীর অপেক্ষায় বলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d