বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    এপ্রিল ১৫, ২০২৫
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    মে ২৪, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন শ্রীমঙ্গলে ৩ লাখ মানুষের চিকিৎসাসেবা একজন ডাক্তারের কাঁধে
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

শ্রীমঙ্গলে ৩ লাখ মানুষের চিকিৎসাসেবা একজন ডাক্তারের কাঁধে

তিমির বনিক - মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫
শেয়ার
Ad imageAd image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। একমাত্র সরকারি এই হাসপাতালে নেই প্রয়োজনীয় জনবল। প্রয়োজনের তুলনায় বিশেষজ্ঞ চিকিৎসক ও সহায়ক কর্মীর সংখ্যা খুবই কম। বিভিন্ন পদে কর্মচারীরও সংকট রয়েছে। উপজেলার প্রায় সাড়ে ৩ লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল এই হাসপাতালটি নানা সমস্যায় আজ কার্যত অসুস্থ হয়ে পড়েছে।

আরও পড়ুন

ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না : বাণিজ্যমন্ত্রী
১৫ বছর বয়সেই সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন বৈভব
নির্বাচনি সীমানা চূড়ান্তের পর বাড়ছে বিক্ষোভ-অসন্তোষ

চিকিৎসক ও জনবল নিয়োগ না থাকায় হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার সাধারণ মানুষ। ভুক্তভোগীরা দ্রুত চিকিৎসক ও জনবল নিয়োগের মাধ্যমে সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার হলেও সে অনুযায়ী অবকাঠামো নির্মাণ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়নি। দীর্ঘদিন ধরে নেই পর্যাপ্ত জনবল নিয়োগ। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালে রোগীদের দীর্ঘ লাইন, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক নেই। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামের আক্তার হোসেন বলেন, ‘টিকিট কেটে দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। আরও কতক্ষণ লাগবে, তা বলতে পারছি না। এভাবে গাদাগাদি করে চিকিৎসা নিতে এলে রোগ কমবে না, বরং আরও বাড়বে।’

বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রাজঘাট চা-বাগানের বাসিন্দা সুকেন তাতী বলেন, ‘আমার এলার্জির সমস্যা। হাসপাতালে এসে জানতে পারলাম, এখানে দীর্ঘদিন ধরে চর্মরোগ বিশেষজ্ঞ নেই।’

অন্যান্য রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। চিকিৎসকের ঘাটতি মেটাতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন।

শহরতলীর মুসলিমবাগ এলাকার বাসিন্দা আশরাফুল হোসেন বলেন, ‘আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। গতকাল বিকেলে হাসপাতালে ভর্তি করি। রাতে জানতে পারি, সপ্তাহে একদিন এখানে গাইনি চিকিৎসক সিজারিয়ান অপারেশন করেন। আমরা গরিব মানুষ, প্রাইভেটে ডাক্তার দেখানোর টাকা নেই। এরপরও বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করতে হয়েছে।’

একাধিক রোগীর স্বজন অভিযোগ করেন, জরুরি বিভাগ ছাড়া সারাদিনে কোনো চিকিৎসক রোগীর কাছে যান না। সরকারি এই হাসপাতালে চিকিৎসাসেবা কার্যত নেই বললেই চলে। জরুরি মুহূর্তে রোগীর চিকিৎসাসেবায় ডাক্তার পাওয়া যায় না। কিছু সময় সিনিয়র সেবিকারাও রোগীর কাছে যান না। একাধিকবার ডাকলে তাঁদের আচরণ রূঢ় হয়ে ওঠে। অনেক সময় শিক্ষানবিশ সেবিকাদের দিয়ে কাজ চালানো হয়।

হাসপাতালে ভর্তি কয়েকজন রোগী জানান, শ্রীমঙ্গলের মতো গুরুত্বপূর্ণ উপজেলার সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নেই। মাঝেমধ্যে নার্স এলেও চিকিৎসকের দেখা খুব কম মেলে। বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে থাকতে হয়। টয়লেটের অবস্থা আগের তুলনায় কিছুটা পরিষ্কার হলেও পানি থাকে না, নেই বদনা। পর্যাপ্ত টয়লেটেরও সংকট রয়েছে।

হাসপাতালের একাধিক স্টাফ বলেন, সার্জন ও গাইনি চিকিৎসক নিয়মিত না থাকায় অন্তঃসত্ত্বা নারীরা এসে ফিরে যান। এতে তাঁদেরও খারাপ লাগে। রোগীর তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা কম হওয়ায় তাঁরা প্রচণ্ড চাপের মধ্যে কাজ করছেন।

এদিকে জরুরি বিভাগে সেবা নিতে আসা রোগীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরিবর্তে জরুরি বিভাগে আসা রোগীদের প্রেসক্রিপশন লিখছেন হাসপাতালের ডেন্টাল সার্জন, নার্সিং সুপারভাইজার ও স্যাকমোরা। কখনো কখনো মেডিকেল অফিসারের দায়িত্বও পালন করছেন তাঁরা। বিষয়টি নিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভুক্তভোগীরা বলেন, চিকিৎসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না। অনেক রোগীকে বাধ্য হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠাতে হয়। অন্যদিকে চিকিৎসক সংকটের কারণে উপজেলার আটটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেও তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালের ১২টি কনসালটেন্ট পদের মধ্যে এখনো আটটি শূন্য। জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন, চর্ম ও যৌন, কার্ডিওলজি, নাক-কান-গলা, চক্ষু, ফিজিক্যাল মেডিসিন ও বিষয়হীন)সহ একাধিক পদে জনবল নেই। সাতজন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও বর্তমানে একজনও কর্মরত নেই। এ ছাড়া মেডিকেল টেকনোলজিস্ট, পরিসংখ্যানবিদ, হেলথ এডুকেটর, কম্পিউটার অপারেটর, কার্ডিওগ্রাফার, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, অফিস সহায়ক, ওয়ার্ড বয়, বাবুর্চি ও পরিচ্ছন্নতা কর্মীর একাধিক পদ শূন্য রয়েছে।

এ ছাড়া উপজেলার বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মেডিকেল অফিসার, সহকারী সার্জন, ফার্মাসিস্ট ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের একাধিক পদ শূন্য রয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসমিন বলেন, ‘৫০ শয্যার হাসপাতাল হলেও পর্যাপ্ত জনবল না থাকায় প্রচণ্ড চাপ যাচ্ছে। চিকিৎসক সংকটের কারণে ডাক্তার ও নার্সরা যেমন হিমশিম খাচ্ছেন, তেমনি সাধারণ রোগীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। এভাবে একটি হাসপাতাল চালানো খুবই কষ্টের।’

তিনি আরও বলেন, ‘জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই চিকিৎসকসহ সব কর্মকর্তা-কর্মচারীকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ দায়িত্বে অবহেলা করলে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মৌলভীবাজারের সিভিল সার্জন (পদোন্নতিপ্রাপ্ত উপপরিচালক) মো. মামুনুর রহমান বলেন, ‘শুধু শ্রীমঙ্গল নয়, প্রতিটি হাসপাতালেই চিকিৎসক সংকট রয়েছে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। এই অল্প জনবল দিয়ে আশানুরূপ সেবা দেওয়া কঠিন। আশা করছি, চলতি মাসেই কিছু চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এবং ধীরে ধীরে জনবল সংকট কাটবে।’

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
পরের সংবাদ ভারতীয় হাইকমিশনারকে তলব, হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশ

জার্মানি বাংলাদেশের উন্নয়নের নির্ভরযোগ্য অংশীদার : প্রধান উপদেষ্টা

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশলিড

সরকারের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া : প্রেস সচিব

বাংলা মেইল ডেস্ক
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭
সিলেট

জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

পুলিশের বাধার মুখে পণ্ড জাপার সমাবেশ

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d