বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মৌলভীবাজারে শুরু বিজ্ঞান মেলা, তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তির প্রদর্শনী

    উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    মৌলভীবাজারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

    মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭…

    তিমির বনিক
    মাধবপুরে প্রবাসীর সহায়তায় অসহায় মানিক পেলেন নতুন ঘর

    ‎ফেসবুক পোস্টে বদলে গেল ভাগ্য

    ‎সোহাগ মিয়া
    বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে মরিয়ম আক্তার (২)…

    তিমির বনিক
    ওসমানীনগরে জব্দ করা চাল বৈধ ঘোষণা, সনদ না থাকায় জরিমানা

    সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে জব্দ করা ১২০ বস্তা চাল…

    উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    অনিয়ম ঠেকাতে সরেজমিনে পরিদর্শন, সতর্ক থাকার বার্তা পানিসম্পদমন্ত্রীর
    ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ে ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র আঘাত
    মার্চ ২, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে ছাত্রদলের মিছিল
    এপ্রিল ২৪, ২০২৬
    চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি
    এপ্রিল ২১, ২০২৬
    সংরক্ষিত নারী আসনে বিরোধী দলের মাহফুজা হান্নান চূড়ান্ত
    এপ্রিল ২১, ২০২৬
    বিএনপির সংরক্ষিত নারী আসনে জহরত আদিব চৌধুরীর মনোনয়ন
    এপ্রিল ২০, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন মৃত্যুর আগে কালেমার তালকীন দিতে হবে কীভাবে?
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
ইসলাম

মৃত্যুর আগে কালেমার তালকীন দিতে হবে কীভাবে?

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬
শেয়ার
Ad imageAd image

আমরা মানুষ। জগতের একটি ক্ষুদ্র সৃষ্টি। এমন আরও কত কিছু যে দয়াময় আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এ জগতে, সংখ্যা দিয়ে তা প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু একটি বিন্দুতে এসে সকল বৈচিত্র্য মিলে একাকার হয়ে গেছে। তাহলো— এ জগতের কোনোকিছুই চিরস্থায়ী নয়, সবই ক্ষণস্থায়ী, সবই ধ্বংসশীল। সব শেষে টিকে থাকবে আল্লাহর মহান সত্তা। মহান আল্লাহ বিষয়টি এভাবে তুলে ধরেছেন—

আরও পড়ুন

বার্মিংহামে অর্থপাচার ও মাদকসহ তিনজন গ্রেপ্তার
হাত–পায়ের রগ কাটা, চবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
জিপিএ-৫ রেকর্ডে শীর্ষে ঢাকা, পিছিয়ে বরিশাল ও সিলেট

كُلُّ مَنْ عَلَیْهَا فَانٍ، وَّ یَبْقٰی وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَ الْاِكْرَامِ

‘ভূপৃষ্ঠে যা আছে সবই নশ্বর। অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমময়, মহানুভব।’ (সূরা আর-রাহমান: আয়াত ২৬-২৭)

বাংলা প্রবাদে আমরা শুনেছি— ‘জন্মিলে মরিতে হইবে, অমর কে কোথা কবে’। এ কথাটি অস্বীকার করার সাধ্যও কারও নেই। তাও শুধু মানুষের ক্ষেত্রেই নয়, জগতের যত জীব, সবকিছুকেই গ্রহণ করতে হয় মরণের স্বাদ। পবিত্র কুরআনে এ চিরসত্যটি একাধিক স্থানে আলোচিত হয়েছে—

كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ

‘প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।’ (সুরা আল-ইমরান: আয়াত ১৮৫)

মৃত্যুর আগে কালেমার তালকীন

মৃত্যু হচ্ছে দুনিয়ার জীবনের সমাপ্তি আবার আখেরাতের জীবনের সূচনা। এই দুনিয়া ‘মাযরাআতুল আখিরাহ’ বা আখেরাতের শস্যক্ষেত্র। দুনিয়ার জীবন যার যেমন কাটবে, পরকালে এর ফলই সে তেমনই ভোগ করবে। এ জন্য শেষ পরিণতি ভালো হওয়া জরুরি। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

إِنّمَا الأَعْمَالُ بِالْخَوَاتِيمِ

‘আমল তো শেষ অবস্থা অনুসারেই বিবেচিত হবে।’ (বুখারি ৬৬০৭)

প্রবাদও আছে— শেষ ভালো যার, সব ভালো তার। সবমিলিয়ে বলা যায়, আখেরাতে সুন্দর জীবনের জন্যে সুন্দর মৃত্যুর বিকল্প নেই। মৃত্যুর সময় যদি ইমানটাকে সঙ্গে নিয়ে যাওয়া যায়, দুনিয়ার সব দুঃখ-কষ্ট তখন তুচ্ছ। আর যদি এর বিপরীত কিছু হয়, শয়তানের ধোঁকায় কেউ নিজের ইমান হারিয়ে বসে, জগতে তার চেয়ে হতভাগা আর কে হতে পারে! এজন্যে কোনো মুমূর্ষু ব্যক্তির পাশে যারা উপস্থিত থাকবেন, তাদের প্রথম কর্তব্য হলো তাকে কালেমায়ে তায়্যিবার তালকীন দেওয়া। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلّا اللهُ

‘তোমরা তোমাদের মৃত্যুগামী ব্যক্তিদের ‘লা ইলাহা ইল্লাল্লাহ্’র তালকীন করো।’ (মুসলিম ৯১৬, ৯১৭)

তালকীন কী?

তালকীনের অর্থ হচ্ছে— মুমূর্ষু ব্যক্তির পাশে একটু আওয়াজ করে কালেমা পড়তে থাকা। তবে মনে রাখতে হবে, এ অবস্থায় তাকে কিছুতেই মুখে উচ্চারণ করে কালেমা পড়ার আদেশ করা যাবে না। জোরাজুরি করা যাবে না; এতে হিতে বিপরীত হতে পারে। তাই নিয়ম হলো— তার পাশে বসে মৃদু আওয়াজে কেবল কালিমা পড়তে থাকা। কালিমা বলুন বা এজাতীয় কিছু না বলা। তার পাশে যখন কালেমা পড়া হবে, তিনি যখন কালেমার আওয়াজ শুনতে পাবেন, আশা করা যায়, তিনি নিজেই কালেমা পড়ে নিতে পারেন। এ কালেমা যার জীবনের শেষ কথা হবে তাকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنْ كَانَ آخِرُ كَلاَمِهِ لاَ إِلَهَ إِلاّ اللهُ دَخَلَ الْجَنّةَ

‘যার শেষ কথা হবে-লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে।’ (আবু দাউদ ৩১১৮)

হাদিসে পাকে মুমূর্ষু ব্যক্তির পাশে থেকে সুরা ইয়াসিন তিলাওয়াত করার কথাও রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন-

اقْرَءُوا (يس) عَلَى مَوْتَاكُمْ

‘মৃত্যুপথযাত্রী যারা তাদের পাশে থেকে তোমরা সুরা ইয়াসিন পাঠ করো।’ (আবু দাউদ ৩১২৩; ইবনে হিব্বান ৩০০২)

ছোট ও সহজ এ দুটি আমলের পাশাপাশি দূরের-কাছের সকলেরই উচিত-তার জন্যে দোয়অ করা। তার মৃত্যু যেন সহজ হয় এবং ঈমানের সঙ্গে হয়-এ দোয়া করা। এ দোয়াটুকুর জন্যে পাশে থাকারও প্রয়োজন নেই। কোনো আপনজনের মুমূর্ষু অবস্থার সংবাদ পেলে তার জন্যে যথাসাধ্য দোয়া করা উচিত। এতে শুধু তারই উপকার হবে— এমন নয়; বরং দোয়াকারীর উপকারও এতে কম নয়। হাদীসের ভাষ্যানুযায়ী, কোনো মুসলিম ভাইয়ের জন্যে দূর থেকে কোনো দোয়া করলে ফিরিশতারা বলে তাকেও (দোয়াকারীকেও) যেন এ বিষয়গুলো দান করা হয়। তাই অন্য কারও জন্যে দোয়া করা, কারও মুমূর্ষু অবস্থায় সহজ মৃত্যু এবং ঈমানের সঙ্গে মৃত্যুর জন্যে দোয়অ করলে লাভবান হবে দোয়াকারী নিজেও।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ মৌলভীবাজারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
পরের সংবাদ মৌলভীবাজারে শুরু বিজ্ঞান মেলা, তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তির প্রদর্শনী
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

সিলেট

আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

তিমির বনিক
আন্তর্জাতিক

ত্রিপুরার জয়পুর সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক আটক

সুজন চক্রবর্তী
৪৭ হাজার ৪২০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন
ইসলাম

৪৭ হাজার ৪২০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশরাজনীতিসিলেট

ধর্মের ভিত্তিতে মত বা পথ দেখিয়ে কাউকে বিভক্ত করা যাবে না: শিশির মনির

জাহাঙ্গীর আলম ভূঁইয়া
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d