বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    বিছানাকান্দিতে গোসলে নেমে নিখোঁজ শাবিপ্রবি শিক্ষার্থী

    সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে গোসল করতে নেমে শাহজালাল বিজ্ঞান ও…

    বাংলা মেইল ডেস্ক
    ইবিতে ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শাকিল-নাফিসা

    ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ঠাকুরগাঁও জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন 'ঠাকুরগাঁও জেলা…

    সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
    বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী আটক

    মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক দম্পতিকে আটক করেছে…

    তিমির বনিক
    আধুনিক ওসমানীনগর গড়তে প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে ৬ দফা দাবি

    সিলেটের ওসমানীনগর উপজেলার সার্বিক উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং প্রশাসনিক সুশাসন…

    নুরুল ইসলাম রেফুল। ওসমানীনগর (সিলেট)
    পাহাড়ি ঢলে সুরমা চা বাগানের সেতু-সড়কের ব্যাপক ক্ষতি

    দুর্ভোগে এলাকাবাসী

    ‎সোহাগ মিয়া
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৪ জন নিহত
    মার্চ ১, ২০২৬
    “আমি হাওর পাড়ের সন্তান, অনিয়ম সহ্য করবো না” — এমপি কামরুল
    মার্চ ২৭, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    স্টারমার সরে গেলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে যারা এগিয়ে
    মে ১৪, ২০২৬
    ইলিয়াস-জামানসহ ৩৮ জন নেতাকর্মীর খালাস
    মে ১৩, ২০২৬
    অবৈধভাবে হলে থাকছেন ইবি শিবির নেতা
    মে ১২, ২০২৬
    লেবার সরকারের নেতৃত্ব নিয়ে হতাশা প্রকাশ করে মন্ত্রিত্ব ছাড়লেন জেস ফিলিপস
    মে ১২, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন সিলেট-৫ : ইসলামি রাজনীতির ফুল না কাঁটা হবে!
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
এক্সপ্লেইনার

সিলেট-৫ : ইসলামি রাজনীতির ফুল না কাঁটা হবে!

নোমান বিন আরমান - সাংবাদিক, বিশ্লেষক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬
বাঁ পাশে মাওলানা উবায়দুল্লাহ ফারুক, ডানে মুফতি আবুল হাসান
শেয়ার
Ad imageAd image

আশির দশকে হাফেজ্জি হুজুরের হাত ধরে চাঙা হওয়া ইসলামি রাজনীতির অমিত সম্ভাবনা খেয়ে দিয়েছে শিয়া ইস্যু। জুলাইয়ের পর ইসলামী রাজনীতি বিকশিত হওয়ার, আলেমদের রাজনৈতিক সক্ষমতা বৃদ্ধির যে সোনালি সুযোগ এসেছিলো, মওদুদী-জামায়াত দ্বন্দ্বে সেটা এখন দীর্ঘস্থায়ী ক্ষত তৈরির মুখে দাঁড়িয়ে আছে। 

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রম ও বৈচিত্রপূর্ণ নির্বাচন হচ্ছে এবার। ঘণ্টার কাঁটায় অপেক্ষা করছে কাঙিক্ষত ভোটের ক্ষণ। দুই যুগের বেশি সময় যারা একজোটে ছিলো, তারাই এবার মুখোমুখি। শক্ত প্রতিদ্বন্দ্বী।

আরও পড়ুন

রাজনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা নিয়ে দুই পক্ষের সংঘাত
জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বৃষ্টিবিরতির পর সিলেটে ফের ভারী বর্ষণের আশঙ্কা

তিনবার রাষ্ট্রপরিচালনা করা দল বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে তারই সহযোগী জামায়াতের বিরুদ্ধে। আওয়ামী ড্রাকুলামুক্ত নির্বাচনে জয় যেখানে বিএনপির সহজ লক্ষ্য হওয়ার কথা ছিলো, সেটা হতে যাচ্ছে তুমুল উত্তেজনাপূর্ণ ও চ্যালেঞ্জিং। যদিও একপেশে ‘বুদ্ধিজীবীরা’ জোর করে বলার চেষ্টা করছেন, দুই শতাধিক আসন নিয়ে সরকার গঠন করবে বিএনপি। এবার সেটা ঘটার সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং বিএনপি সরকার গঠন থেকেই পিছিয়ে পড়তে পারে বা কোয়ালিশন সরকার গঠনে যেতে হতে পারে, এমন বাতাবরন বইছে।

তবে এমন ‘খালি মাঠে’ বিএনপি ২০০ আসন ক্যাচ করতে না পারলে, তাদের রাজনীতি নিয়ে ভাবতে হবে। নেতাদের আওয়ামী বয়ানবাজি ও নতুন নেতৃত্বের ঘাটতিগুলো পেশাদারিত্বের সঙ্গে মূল্যায়ন করতে হবে।

দুই
নির্বাচনে এবার প্রায় তিনশ’ আলেম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষেত্রবিশেষ সকলেই কওমি আলেম। এমন বিপুল আলেম প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা ভারত, পাকিস্তান তো বটেই, গোটা বিশ্বেই বিরল। বাংলাদেশের জন্য এ এক অনন্য নজির।

এমন বিরল অর্জনে কাঁটা হলো রাজনৈতিক বিভক্তি। ফ্যাসিবাদী আমলে যারা একে অন্যের সহায়ক ছিলেন, এবার উন্মুক্ত মাঠে পরষ্পর প্রতিদ্বন্দ্বী হওয়ায় আভ্যন্তরীণ বিরোধও মাথাচাড়া দিয়ে উঠেছে। আস্তিনে থাকা হাতিয়ার হাতে উঠে এসেছে। বাক্যবাণ ও ফতোয়া হয়ে পরষ্পরকে বিদ্ধ করছে।

হাফেজ্জী হুজুরের ইরান সফরের পর ইসলামী রাজনীতি যে সংকটে আটকে গিয়েছিলো, সেই খাদের কিনারে আবার দাঁড়িয়ে গেছে। তখন ছিলো শিয়া ইস্যু, এবার মওদুদী-জামায়াত।

আশির দশকে হাফেজ্জি হুজুরের হাত ধরে চাঙা হওয়া ইসলামি রাজনীতির অমিত সম্ভাবনা খেয়ে দিয়েছে শিয়া ইস্যু। জুলাইয়ের পর ইসলামী রাজনীতি বিকশিত হওয়ার, আলেমদের রাজনৈতিক সক্ষমতা বৃদ্ধির যে সোনালি সুযোগ এসেছিলো, মওদুদী-জামায়াত দ্বন্দ্বে সেটা এখন দীর্ঘস্থায়ী ক্ষত তৈরির মুখে দাঁড়িয়ে আছে। ফ্যাসিবাদী আমলে আওয়ামী আনুকুল্য পেতে ‘মুখোশ উন্মোচন’ করা একদল লোকের তৎপরতা আমরা দেখেছি। এখন সেখানে কেবলা পাল্টেছে, নতুন মুখের যোগ হয়েছে।

যে বিএনপি জামায়াতের সঙ্গে দুই যুগের প্রণয়ে ছিল, সেই বিএনপির মঞ্চ এখন শোভাবর্ধন করেছেন নতুন মুখোশ উন্মোচকরা। আসছে ফতোয়া, ছাপা হচ্ছে বই। হক-বাতিল বিতর্কে যাচ্ছি না, এটাই হলো রাজনৈতিক প্রবণতা। একই দৃশ্য ছিলো আওয়ামীলীগের ক্ষেত্রেও। আওয়ামী লীগের যখন জামায়াতকে দরকার ছিলো, তখন একাত্তরকে পায়ে পিষতে কুণ্ঠিত হয়নি। এ জন্য বলি, এদেশে মুক্তিযুদ্ধ ও ধর্মীয় আকিদা দুইধারী তরবারি। এইসব রাজনীতির দিন যে শেষ হয়ে গেছে, ১২ ফেব্রুয়ারি সেটা স্পষ্ট হবে।

তিন
বিএনপি না জামায়াত সরকার গঠন করবে, এ নিয়ে আমার বিন্দুমাত্র উদ্বেগ-উৎসাহ নেই। আমি শঙ্কিত এই নির্বাচন ইসলামী রাজনীতি ও কওমিতে যে ক্ষত তৈরি করবে, সেটা নিয়ে। বিএনপি সরকার গঠন করতে না পারলে, ইসলামী রাজনীতিতে দ্বন্দ্ব বাড়বে, জমিয়তকে কেন্দ্র করে হেফাজতে জটিল অবস্থা তৈরি হবে। জমিয়ত-ইসলামী আন্দোলনের সমন্বয়ে নতুন হেফাজত আসতে পারে। এইসব সম্ভাবনা আরও তীব্র করবে সিলেট-৫ আসন। ইসলামি রাজনীতির ভবিষ্যৎ ঘ্রাণ বিলানো ফুল হবে, নাকি ক্ষত সৃষ্টির কাঁটা হবে, সেটা নির্ধারণ করবে এই আসনের ফলাফল।

সিলেট-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান। দল ভিন্ন হলেও দুজনই কওমির আস্থাভাজন আলেম। ভোটের মাঠে উভয়েরই রয়েছে শক্ত অবস্থান।

ভোটের প্রতিদ্বন্দ্বিতায় ভালো অবস্থানে আলেম আছেন, এটা সুখকর হলেও এই অসনের জন্য সেটা হয়ে গেছে অস্বস্তির! অন্তত দলীয় কর্মী যারা না, তাদের জন্য স্পষ্টই অস্বস্তি। এই অস্বস্তিতে স্বস্তি দিতে পারে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের জয়। কোন কারণে উবায়দুল্লাহ ফারুক ভোটে হেরে গেলে এবং সেটা মুফতি আবুল হাসানের কাছে হলে, কওমিতে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের নতুন সূত্রপাত ঘটাবে। এর প্রভাবে জাতীয় পর্যায়ে ইসলামি রাজনীতিতে প্রলয় ঘটাবে।

সিলেট-৫ রাজনীতির ফুল না কাঁটা হবে?

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ শিলিগুড়িতে পাচারের আগে বিদেশি সিগারেট উদ্ধার, গ্রেপ্তার ২
পরের সংবাদ পঞ্চগড়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

সিলেট

বড়লেখায় কলেজছাত্রী অপহৃত, দেড় মাসেও মিলেনি খোঁজ

তিমির বনিক
রাজনীতি

সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সম্পন্ন

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে অভিযান, প্রশাসনের কঠোর সতর্কতা

তিমির বনিক
আন্তর্জাতিকরাজনীতি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিরক্ত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা দিলেন ট্রাম্প

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d