বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নির্বাচনের পথনকশার দাবি নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি
    নির্বাচনের পথনকশার দাবি নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি
    এপ্রিল ১৬, ২০২৫
    প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি
    প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি
    মে ২৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন বাংলাদেশি তরুণ পাকিস্তানে গিয়ে কীভাবে সেনা অভিযানে নিহত হলেন?
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

বাংলাদেশি তরুণ পাকিস্তানে গিয়ে কীভাবে সেনা অভিযানে নিহত হলেন?

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫
শেয়ার
Ad imageAd image

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে যে বাংলাদেশি তরুণ নিহত হওয়ার খবর সংবাদমাধ্যমে এসেছে, তিনি দুবাই যাওয়ার কথা বলে দেড় বছর আগে দেশ ছাড়েন বলে তার পরিবার জানিয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে গত শুক্রবার রাতে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ১৭ সদস্য নিহত হন। দেশটির সংবাদমাধ্যম সামা টিভিতে, তাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে খবর প্রচারিত হয়। তবে তার নাম – পরিচয় সেখানে প্রকাশ করা হয়নি। এছাড়া, সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ ফয়সালের দুইটি ছবি প্রকাশ করেন এবং তাদের একজন বাংলাদেশি চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানি সাংবাদিক জাওয়াদ ইউসুফজাই।

আরও পড়ুন

আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দুয়েকটা খুনখারাবি হয়: সিইসি
সংকটাপন্ন নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে : পানি সম্পদ উপদেষ্টা
চট্টগ্রামে কম্বলের গোডাউনে অগ্নিকাণ্ড

এছাড়া পাকিস্তান ও আশপাশে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম মাহাজের এক্স পোস্টেও নিহত ফয়সালের একটি ছবি প্রকাশ করা হয়। নিহত ফয়সালের বয়স ২২ বছর। নিহত ফয়সালের বাড়ি মাদারীপুর সদরের কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামে। নিহতের চাচা আব্দুল হালিম এ কথা জানিয়েছেন। তিনি বলেন, দেড় থেকে দুই বছর আগে ২০২৪ সালের মার্চে ফয়সাল দুবাই যাওয়ার কথা বলে দেশ ছাড়ে। দেশ থেকে বের হওয়ার সপ্তাহখানেক পরে যোগাযোগ করছিল। জানাইছিল ইনডিয়া আছে। সেখান থেকে দুবাই যাচ্ছে বলে তার বড় ভাইকে বলছিল।

তিনি বলেন, নিহত ফয়সাল দেশ থেকে চলে যাওয়ার পর নিয়মিত যোগাযোগ করতো না, হাতে-গোনা কয়েকবার যোগাযোগ করেছে বলে দাবি করেন তার চাচা। দেশ ছাড়ার পর প্রথমবার তিন – চার মাস পরে একদিন হঠাৎ ফয়সাল ফোন দেয়। সে সময় ফয়সাল পরিবারকে ভারত থেকে দুবাই চলে যাওয়ার কথা জানায়। কার সাথে, কিভাবে গেছে পরিবার এসব বিস্তারিত জানতে চাইলে তা ফয়সাল পাশ কাটিয়ে যেতো বলে জানান তার চাচা।

হালিম জানান, বলছে, এক ভাইয়ের সাথে গেছে, সে সম্পূর্ণ খরচ দিয়েছে। তার বেতন থেকে এখন মাসে মাসে কেটে নেয়। ডিটেইলস জিজ্ঞেস করলে পাশ কাটায়ে ফোন রাখতো। পরে মাসখানেক পরে আবার ফোন করে জানাইছে দুবাই আছে, ভালো আছে। সে খুবই নিরীহ, ভদ্র এবং ভালো ছেলে। বড় হওয়ার পর ছবি তোলা অপছন্দ করতো ফয়সাল। জন্মের পর থেকেই পরিবারের সাথে ঢাকায় থাকতো। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট ফয়সাল। নিহত ফয়সাল ঢাকায় বিভিন্ন জায়গায় মসজিদের সামনে, ওয়াজ মাহফিল হয়- এমন স্থানে টুপি, তসবিহ, জায়নামাজ, ইসলামিক বই বিক্রি করতো বলে জানায় তার চাচা।

সে সময় ফয়সালের বড় ভাই আরমান ঢাকায় একটি এনজিওতে চাকরি করতো। কিন্তু বাবা – মা সহ সংসারের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ায় গ্রামের বাড়িতে চলে যায়। ফয়সালের চাচা হালিম বলেন, গত কোরবানির ঈদের সময় মাদারীপুর থানা থেকে পুলিশ ও ডিবি পুলিশ বাড়িতে আসছিল। ফয়সালের কথা জিজ্ঞেস করছে। ফয়সাল কোথায় থাকে জিজ্ঞেস করলে বলছিল দুবাই থাকে। কিন্তু তারা বলে সে পাকিস্তান আছে জানি কি না?

তখনই প্রথমবার ফয়সালের পরিবার তার বিষয়ে এমন তথ্য জানতে পারে। তিনি দাবি করেন, কোরবানি ঈদের আগে ফয়সালকে টাকা-পয়সা পাঠানো ও দেশে চলে আসার কথা বলে পরিবার। কিন্তু ফয়সাল দেশে আসতে অস্বীকৃতি জানিয়ে বলে, তাকে অনেক টাকা খরচ করে নেওয়া হয়েছে, সে আসতে পারবে না। তবে কিভাবে ফয়সালের মৃত্যুর খবর জানতে পারেন- এমন প্রশ্নে তার চাচা হালিম জানান, গতকালকে রোববার ঢাকা থেকে এক সাংবাদিক ফয়সালের মৃত্যুর সংবাদ জানান। হালিম বলেন,  এক সাংবাদিক ছবি পাঠায়ে বলে দেখেন আপনাদের ছেলে কিনা। ছবি দেখে ফয়সালরে চিনছি আমরা। পরে ডিবি, পুলিশ সবাই আসছে। যারা এ সমস্ত কাজ করে অপরাধ করে তাদের আইনের আওতায় এনে বিচার করুক। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।

নিহত ফয়সালের চাচা হালিম ভাইয়ের ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ফয়সালের নিহত হওয়ার খবরে সোমবার মাদারিপুরে তার গ্রামের বাড়িতে সাংবাদিকরা গিয়ে দেখেন, তার পরিবারের সদস্যরা আহাজারি করছেন।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ খুব ভেবেচিন্তে সন্তানধারণের সিদ্ধান্ত নেওয়া উচিত: তামান্না
পরের সংবাদ কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্তের চেষ্টা করছে: ড. ইউনূস
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়

মুক্তিযুদ্ধের নেতাদের সনদ বাতিলের বিষয়টি ফেইক নিউজ : সংস্কৃতি উপদেষ্টা

বাংলা মেইল ডেস্ক
সিলেটের আকাশে নতুন স্বপ্নের উড়াল, আজ প্রথমবারের মতো স্পেনে যাচ্ছে কার্গো ফ্লাইট
বাংলাদেশসিলেট

সিলেটের আকাশে নতুন স্বপ্নের উড়াল, আজ প্রথমবারের মতো স্পেনে যাচ্ছে কার্গো ফ্লাইট

বাংলা মেইল ডেস্ক
ঢাকা

নরসিংদীতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫

হাবিব উল্লাহ
বাংলাদেশময়মনসিংহ

বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষা জোরদারকরণে হিট প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত

মুহাম্মদ সোহান
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d