বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    আওয়ামী লীগের নামে ইসিতে দলের নিবন্ধন চাইলেন উজ্জল রায়
    আওয়ামী লীগের নামে ইসিতে দলের নিবন্ধন চাইলেন উজ্জল রায়
    মার্চ ২৫, ২০২৫
    সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার
    সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার
    মে ১২, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন কুড়িগ্রাম সীমান্তে নারী–শিশুসহ ১১ বাংলাদেশি আটক
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

কুড়িগ্রাম সীমান্তে নারী–শিশুসহ ১১ বাংলাদেশি আটক

ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু - কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫
শেয়ার
Ad imageAd image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে রয়েছেন পাঁচজন পুরুষ, দুইজন নারী ও চারজন শিশু।

আরও পড়ুন

আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে লাশ হলেন সাবিনা
মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পরীক্ষা করা হবে
চবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে চেক আত্মসাতের অভিযোগ

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ ভেতরে ভূরুঙ্গামারী উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা প্রায় এক বছর আগে দালালদের সহযোগিতায় কুমিল্লা সীমান্ত হয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। সেখানে তাঁরা দিনমজুর, নির্মাণশ্রমিক ও কৃষিকাজে নিয়োজিত ছিলেন। সম্প্রতি দেশে ফিরে আসার উদ্দেশ্যে আবারও দালালদের সঙ্গে যোগাযোগ করেন। দালালদের সহযোগিতায় বিএসএফের সহায়তায় রাতের আঁধারে কাঁটাতার অতিক্রম করে দেশে প্রবেশের চেষ্টা করছিলেন তাঁরা। তবে সীমান্ত অতিক্রমের কয়েক মিনিটের মধ্যেই বিজিবির টহলদল তাঁদের আটক করে।

আটকদের সবাই কক্সবাজার সদর উপজেলার কাকতলী গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে এক পরিবারের ছয়জন রয়েছেন। তাঁরা হলেন মৃত আলতাফ হোসেনের ছেলে মো. ইমাম হোসেন (৪৮), আব্দুল মালেকের ছেলে শফিউল্লাহ (১৮), মোহাম্মদ আলমের ছেলে নবী হোসেন (১৫), রবিউলের ছেলে রবিউল আলম (২০), ইসমাইলের ছেলে আজিজ (১৫) এবং মোহাম্মদ আবুর ছেলে মোহাম্মদ (৭)।
এ ছাড়া আমেনা বেগম (২৮), রেজিয়া (২১), রিফা (৯), শাফা (৬) ও নূর শাহিদা (২) নামের আরও পাঁচজন নারী ও শিশু রয়েছেন।

বিজিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা দালালদের মাধ্যমে সীমান্ত অতিক্রম করেছেন। প্রতিজনের কাছ থেকে দালালচক্র ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিয়েছিল। ভারত থেকে দেশে ফেরার সময় বিএসএফ সদস্যদেরও ঘুষ দেওয়া হয় বলে তাঁরা জানান।”

বিজিবি কর্মকর্তারা জানান, দালালচক্রের সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ধরনের অবৈধ অনুপ্রবেশ সীমান্ত এলাকায় মানবপাচার ও অবৈধ ব্যবসার ঝুঁকি বাড়াচ্ছে বলে তাঁরা উল্লেখ করেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “বিজিবি আটক ব্যক্তিদের থানায় নিয়ে এসেছে। তাঁদের পরিচয় ও উদ্দেশ্য যাচাই–বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা অবৈধ অনুপ্রবেশের দায়ে দায়ী। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায়ই বাংলাদেশি শ্রমিক ও নারী–শিশুরা দালালদের সহযোগিতায় ভারতে যাতায়াত করেন। সীমান্তের দুই পারের দালালচক্র এসব মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। বিজিবি ও স্থানীয় প্রশাসন নিয়মিত অভিযান চালালেও পাচারচক্রের সক্রিয়তা পুরোপুরি বন্ধ করা যায়নি।

বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। যাচাই–বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে : নাহিদ ইসলাম
পরের সংবাদ ‘যিনি কমেন্টে করেছেন তার পাপ হবে, আমার কিছুই হবে না’
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

চট্টগ্রামবাংলাদেশ

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

বাংলা মেইল ডেস্ক
বিনোদন

নুসরাত ফাতেহ আলী খান স্মরণে ঢাকায় ‘শাম-ই-নুসরাত’

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশরাজনীতিসিলেট

আমার কোনো পাতিনেতা থাকবে না : মুফতি আবুল হাসান

ইলিয়াস মশহুদ- আলেম, সাংবাদিক
বার্মিংহাম সংবাদ

বার্মিংহামে বাসচাপায় পথচারী গুরুতর আহত

রিয়াদ রায়হান
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d