বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

    তিমির বনিক
    ওসমানীনগরে পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার

    সিলেটের ওসমানীনগর উপজেলায় পরকীয়াজনিত মামলার এক আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে…

    উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট
    হবিগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন

    ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জে বিজ্ঞান মেলা…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    ব্যয়বহুল বাঁধেও ঝুঁকিতে সুনামগঞ্জের হাওরাঞ্চল

    ফসলহানির আশঙ্কায় দিশেহারা কৃষক

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৫)…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    এনসিপিকে নিয়ে বিএনপি কেন ‘অস্বস্তিতে’, যা বললেন রুমিন
    মার্চ ১১, ২০২৫
    যার এজেন্ডায় আওয়ামী লীগের বিচার, নিষিদ্ধ করা নেই, তার সঙ্গে আমরাও নেই : হাসনাত
    যার এজেন্ডায় আওয়ামী লীগের বিচার, নিষিদ্ধ করা নেই, তার সঙ্গে আমরাও নেই : হাসনাত
    মে ৮, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন বোরো ধানের রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

বোরো ধানের রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

জাহাঙ্গীর আলম ভূঁইয়া - সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬
শেয়ার
Ad imageAd image

সুনামগঞ্জে বোরো ধান রক্ষায় ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও ধীরগতির প্রতিবাদে মানববন্ধন করেছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতিটি উপজেলায় মামলা দায়েরের হুঁশিয়ারি দেওয়া হয়েছে কর্মসূচি থেকে।

আরও পড়ুন

ফ্লাইটে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, ছয় বছরের কারাদণ্ড
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন
বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে হাওর বাঁচাও আন্দোলন। এতে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, লাগামহীন দুর্নীতি ও কাজের ধীরগতির অভিযোগ তুলে বক্তব্য দেন বক্তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সহসভাপতি সুখেন্দু সেন ও চিত্তরঞ্জন তালুকদার, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদ নুর আহমদ, সহসভাপতি আলী নূর, জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, বাবুল দাস, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ আবু সাইদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও হাজী আব্দুর নুর।

এ ছাড়া আনোয়ারুল হক, ইসমাইল হোসেন, নূর হোসেন, মোহাম্মদ আশরাফ আলী, শওকত আলী, মুক্তার আলী ও শুকুর আলী বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুরঞ্জিত গুপ্ত।

বক্তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও প্রশাসন বিগত বছরগুলোর মতো এবারও অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়েছে। জাতীয় নির্বাচনের কাজের চাপকে সুযোগ হিসেবে নিয়ে অনিয়ম আরও বেড়েছে বলে তাঁদের দাবি। অনেক অপ্রয়োজনীয় বাঁধে উৎকোচের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে এবং নামেমাত্র কাজ সম্পন্ন করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়। তাঁদের দাবি, জেলায় এখন পর্যন্ত বাঁধ নির্মাণের কাজ মাত্র ৩০ শতাংশ শেষ হয়েছে। কোনো কোনো উপজেলায় দৃশ্যমান কাজও শুরু হয়নি।

বক্তারা জানান, গত বছর বাঁধ নির্মাণে ১৩০ কোটি টাকা বরাদ্দ ছিল, যা চলতি বছরে বাড়িয়ে ১৪৫ কোটি টাকা করা হয়েছে। অথচ ভরা বর্ষা না হওয়ায় জেলার অধিকাংশ বাঁধ অক্ষত ছিল। সরেজমিন পরিদর্শন ছাড়াই মনগড়া সিদ্ধান্তে অপরিকল্পিত বাঁধে দ্বিগুণ-তিনগুণ বরাদ্দ বাড়ানো হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।

বক্তারা বলেন, সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন না হলে এর দায় পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনকে নিতে হবে। প্রয়োজনে তাঁরা আইনের আশ্রয় নেবেন। সদর, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলায় বাঁধ নির্মাণ ও পিআইসি গঠনে ব্যাপক অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করা হয়। বিশেষ করে জামালগঞ্জের পাকনার হাওরের বগলার খালী এবং সদরের সিলুয়ার হাওরে ক্লোজার ও খননকাজে দুর্নীতির অভিযোগ তোলা হয়।

মানববন্ধন থেকে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের প্রতি দাবি জানানো হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, জেলায় এখন পর্যন্ত বাঁধের কাজ ৬৮ শতাংশ শেষ হয়েছে। তিনি বলেন, এবার অনেক দূর থেকে মাটি এনে বাঁধ নির্মাণ করতে হওয়ায় ব্যয় বেড়েছে। এ কারণে বরাদ্দের পরিমাণ বেশি। পাশাপাশি ভ্যাটও বৃদ্ধি পেয়েছে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ যুক্তরাজ্যসহ মধ্যপ্রাচ্যে আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু
পরের সংবাদ কাছাড়ে যৌথ অভিযানে ৪০ লাখ টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশ

অবরোধে অচল খাগড়াছড়ি, টানা তৃতীয় দিন ১৪৪ ধারা

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশসিলেট

বিজয় দিবসেই বধ্যভূমির কদর, বেশিরভাগ বধ্যভূমি অরক্ষিত

তিমির বনিক
বাংলাদেশরাজনীতিসিলেট

নির্বাচনের জন্য স্থাপিত ক্লোজড সার্কিট ক্যামেরার সরঞ্জামসহ বিদ্যালয়ে চুরি

জাহাঙ্গীর আলম ভূঁইয়া
মতামত-বিশ্লেষণরাজনীতি

নির্বাচন হচ্ছে না, তারা নানা চক্র ও ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে : জিল্লুর রহমান

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d